সোমবার, ১৩ জুলাই ২০২৬

পারকি সৈকতে আটকা পড়া জাহাজটি কাটা শুরুর পরদিনই বন্ধ

আনোয়ারা প্রতিনিধি:

আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকতে আটকা পড়া এমভি ক্রিষ্টাল গোল্ড জাহাজটি কাটার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং কমিটি।

পরিবেশ বিপর্যয় ও নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে রবিবার এ নির্দেশ দেন মনিটরিং কমিটির সভাপতি ও আনোয়ারার ইউএনও শেখ জোবায়ের আহমেদ। এর আগে গত শনিবার দুপুরে ওই কমিটিকে না জানিয়ে জাহাজ কাটা শুরু করে ফোর স্টার এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান।

জানা যায়,গত ১৮ নভেম্বর পারকি সমুদ্রসৈকতে আটকা পড়া ক্রিষ্টাল গোল্ড জাহাজটি নানা শর্তে কাটার অনুমতি দেয় পরিবেশ অধিদপ্তর। এ জন্য আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদকে প্রধান করে ৭ সদস্যবিশিষ্ট একটি মনিটরিং কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর ৪(ক) ধারার ক্ষমতাবলে জাহাজটি কর্তন ও পরিবহন সংক্রান্ত কার্যক্রম পরিবেশ সম্মত হচ্ছে কি না তা মনিটরিং করতে বলা হয়। কিন্তু মনিটরিং কমিটিকে অবহিত না করেই জাহাজ কাটার কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান ফোর স্টার এন্টারপ্রাইজ।

এ বিষয়ে মনিটরিং কমিটির সভাপতি ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, কমিটিকে না জানিয়ে জাহাজ কাটা শুরু করায় কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। কমিটির সভার সিদ্ধান্তের আলোকে জাহাজ কাটার বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

জাহাজ কাটার বিষয়ে জানতে চাইলে ফোর স্টার এন্টারপ্রাইজের অংশীদার মো.আমজাদ হোসেন বলেন,পরিবেশ অধিদপ্তর বিভিন্ন শর্তে আমাদের জাহাজটি কাটার অনুমতি দিয়েছে।

পরিবেশ অধিদপ্তর কর্তৃক গঠিত মনিটরিং কমিটিকে জানিয়ে জাহাজটি কাটার প্রস্তুতি ছিল। কিন্তু কাটিংয়ের কাজে নিয়োজিত শ্রমিকরা গত শনিবার থেকে জাহাজের সামনের অংশ কাটা শুরু করেন। এ কারণে মনিটরিং কমিটির সভাপতি শেখ জোবায়ের আহমেদ জাহাজ কাটার কাজ বন্ধ রাখতে বলেন।

২০১৭ সালের ৩০ মে ঘূর্ণিঝড় মোরার তান্ডবে বহির্নোঙর থেকে জাহাজটি সরে গিয়ে পারকি সৈকতে আটকা পড়ে। জাহাজটির মালিক ছিল চট্টগ্রামের ক্রিষ্টাল গ্রæপ। কিন্তু ব্যাংক ঋণ ও নাবিকদের বেতন জটিলতায় জাহাজটি ১১ কোটি টাকায় নিলামে কিনে নেয় ফোর স্টার এন্টারপ্রাইজ।

তবে ২০১৯ সালের ৬ জানুয়ারি সৈকতে আটকা পড়া জাহাজটি অনুমতি ছাড়া কাটার অভিযোগে শুনানি শেষে ফোর স্টার এন্টারপ্রাইজকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ ধার্য করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।

শুনানিতে ফোর স্টার এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম আজাদ হাজির হন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর জাহাজটি কাটার আদেশ পেয়েছে বলে দাবি ফোর স্টার এন্টারপ্রাইজ কর্তৃপক্ষের।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো.মুফিদুল আলম বলেন,পারকি সৈকত ও পরিবেশের ক্ষতিসাধনের বিষয়টি বিবেচনায় নিয়ে জাহাজটি যেখানে যে অবস্থায় আছে, সে অবস্থায় কাটার অনুমতি দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বিষয়টি দেখভালোর জন্য ৭ সদস্যবিশিষ্ট মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী...

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায়...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

আলীকদমে বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায়...

আরও পড়ুন

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায় সেই লক্ষ্যে বারৈয়াঢালা ও সৈয়দপুর ইউনিয়নে গত একসপ্তাহের টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় দূর্গত ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে পাশে দাড়িয়েছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড (বান্দরবান রিজিয়ন)।গত...