বুধবার, ১৩ মে ২০২৬

নওমুসলিম ফারুকের খুনিদের গ্রেপ্তারের দাবিতে রামগড়ে মানববন্ধন

বান্দরবানের রোয়াংছড়িতে নওমুসলিম ও মসজিদের ইমাম মো: ওমর ফারুককে গুলি করে হত্যার প্রতিবাদে এবং তার খুনিদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়ির রামগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আলেম ওলামা সহ স্থানীয় জনসাধারণ ।

বৃহস্পতিবার (২৪ জুন) রামগড় বাজারের উপকন্ঠে খাগড়াছড়ি -ঢাকা সড়কের পাশে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা মুফতী মীর হোসেনের সভাপতিত্বে কওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ এবং ইসলামী আন্দোলন রামগড় শাখার যৌথ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও সংগঠনের আলেম- ওলামাসহ বিভিন্ন শ্রেণীর পেশাজীবি জনসাধারণ অংশগ্রহণ করেন।

সমাবেশ থেকে ১০দফা দাবির ঘোষণা দিয়ে অবিলম্বে বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য এলাকায় অশান্তি সৃষ্টি করতে সন্ত্রাসীরা সাধারণ জনগণকে গুম হত্যার পাশাপাশি এখন ইমামদের হত্যা করা শুরু করেছে। এভাবে চললে পার্বত্য এলাকায় অশান্তির দাবানল ছড়িয়ে পড়বে।

বক্তারা ইমাম হত্যাকারীদের যথাযথ শাস্তি দাবি করে পার্বত্য এলাকার সন্ত্রাসীদের মুলোৎপাটন, সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও আলেম সমাজের নিরাপত্তা প্রদানসহ ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। এসব দাবি বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলন কর্মসূচি নেয়ার হুঁশিয়ার দেয়া হয়।

কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের রামগড় শাখার প্রচার সম্পাদক আবদুল হান্নান মনসুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন খাগড়াছড়ি শাখার সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন, রামগড় ও উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, রামগড় মাদ্রাসার অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আবদুল হাই নিজামী, কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা কারী নুর হোসাইন, খাগড়াছড়ি শাখার যুগ্ম সম্পাদক শহিদ উল্যাহ, রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মালেক , পার্বত্য নাগরিক সুরক্ষা অধিকারের রামগড় উপজেলার আহ্বায়ক মো. ইউনুছ প্রমুখ।

উল্লেখ্য, ১৮জুন রাতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের তুলাছড়ি আগাপাড়া এলাকায় এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা ক্ষুদ্র নৃগোষ্টির ত্রিপুরা সম্প্রদায় থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণকারী মো.ওমর ফারুককে গুলি করে হত্যা করে। আর এই ঘটনায় রোয়াংছড়ি থানায় অজ্ঞাত পরিচয়ে ৫ জন’কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান।...

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

আরও পড়ুন

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান চলাকালে গ্রামবাসী ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রামগড়ের পূর্ব বলিপাড়া গ্রামে...

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।রবিবার...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ধারণক্ষমতার তিন গুণেরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন।শুধুমাত্র হামের উপসর্গ নিয়েই...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...