সোমবার, ১৩ জুলাই ২০২৬

চট্টগ্রা‌মে মুরাদ ও না‌হি‌দের বিরু‌দ্ধে মামলা

বির্তকিত মন্তব‌্য ও অ‌ডিও ক্লিপ ফা‌ঁ‌সের ঘটনায় পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও ম‌হিউ‌দ্দিন হেলাল না‌হিদের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা করা হয়েছে।

আজ রোববার ১২ ডি‌সেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের সভাপতি অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ার।

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক এস কে তোফায়েল হাসানের আদালতে দা‌য়ের করা মামলায় অভিযুক্তরা হ‌লে মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলাল।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন বা‌দির আইনজী‌বি এনামুল হক।

মামলার অভিযোগে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ভিডিও প্রচার করেন সম্প্রতি পদত্যাগকারী প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, যার মডারেটর আরজির ২ নম্বর আসামি নাহিদ হেলাল। এ বছরের ১ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় ডা. মুরাদ হাসানের ভেরিফায়েড ফেসবুকে ওই ভিডিও দেখে বাদী খুবই মর্মাহত হন। মুরাদের বক্তব্য নারীর প্রতি বিদ্বেষমূলক এবং সংবিধান পরিপন্থী। জাইমা রহমান যুক্তরাজ্যের লিংকনস-ইন থেকে বার অ্যাট ল করেছেন। তিনি যুক্তরাজ্যে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের বিরুদ্ধে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অশ্লীল মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ারও অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া এক নায়িকার সঙ্গে তাঁর ফোনালাপে অশ্রাব্য ভাষা ব্যবহারের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশজুড়ে এসব আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে সম্প্রতি মুরাদ হাসান ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ করেন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কদিন...

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বন্যায় আক্রান্তদের সকল সহায়তায় বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর সর্বদা পাশে আছে: সেক্টর কমান্ডার

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

বাঁশখালীতে ৪শ’ পরিবারকে ত্রাণ দিলো বন্ধন লায়ন্স ক্লাব

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় দূর্ভোগে থাকা ৪শ পরিবারকে ত্রাণ সামগ্রী...

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী...

আরও পড়ুন

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...

বন্যায় আক্রান্তদের সকল সহায়তায় বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর সর্বদা পাশে আছে: সেক্টর কমান্ডার

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষে পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তরের...

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী আবহাওয়ার কারনে আটকে পড়া ৪ পর্যটককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে এসেছে বিজিবি।বিজিবি বান্দরবান সেক্টর...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...