সোমবার, ১৩ জুলাই ২০২৬

চট্টগ্রা‌মে স্ত্রীকে হত‌্যার দায়ে স্বামীর মৃত‌্যুদন্ড

চট্টগ্রা‌মের পতেঙ্গা এলাকায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. রিয়াজ হোসেনকে (২৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (১২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রিয়াজ হোসেন পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার বুখাইতলা এলাকার আজমল খলিফার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৯ জানুয়ারি পতেঙ্গা থানার খালপাড় এলাকার শাহাজাহান গলিতে শ্বাসরোধ করে স্ত্রী রুমা বেগমকে হত্যা করা হয়।

এ ঘটনায় ২০১৪ সালের ৩ মার্চ রুমা বেগমের পিতা সিরাজুল হক বাদী হয়ে রিয়াজ হোসেনকে আসামি করে পতেঙ্গা থানায় মামলা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর পিপি খন্দকার আরিফুল আলম গণম‌াধ‌্যম কে বলেন, ছয় জনের সাক্ষ্যের ভিত্তিতে স্ত্রী হত্যা মামলায় স্বামী রিয়াজ হোসেনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারক।

রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর পিপিকে সহযোগিতা করেন অ্যাডভোকেট ইয়াসির হামিদ মাহিম ও মীর আশফাকুল হক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কদিন...

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বন্যায় আক্রান্তদের সকল সহায়তায় বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর সর্বদা পাশে আছে: সেক্টর কমান্ডার

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

বাঁশখালীতে ৪শ’ পরিবারকে ত্রাণ দিলো বন্ধন লায়ন্স ক্লাব

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় দূর্ভোগে থাকা ৪শ পরিবারকে ত্রাণ সামগ্রী...

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী...

আরও পড়ুন

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...

বন্যায় আক্রান্তদের সকল সহায়তায় বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর সর্বদা পাশে আছে: সেক্টর কমান্ডার

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষে পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তরের...

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী আবহাওয়ার কারনে আটকে পড়া ৪ পর্যটককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে এসেছে বিজিবি।বিজিবি বান্দরবান সেক্টর...

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায় সেই লক্ষ্যে বারৈয়াঢালা ও সৈয়দপুর ইউনিয়নে গত একসপ্তাহের টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে...