মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

হাটহাজারীতে কৃষকদের বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ

বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারীতে কৃষকদের মধ্যে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। শনিবার ২০২১-২০২২ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় উপজেলা কৃষি অফিস বীজ, সার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেন।

উপজেলা কৃষি ভবন মিলনায়তে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ শাহিদুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন শিকদার। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য দিদারুল আলম বাবুল ও উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন কুমার শীল।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা হাসান মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ তসলিম হায়দার।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ২০২১-২০২২ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ১৪টি ইউনিয়ন, ১ টি পৌরসভা ও দক্ষিন পাহাড়তলী ১ নং সিটি ওয়ার্ডের ৩,৯২০ জন কৃষকের মধ্যে জনপ্রতি ২ কেজি করে হাইব্রিড ধান বীজ এবং ৭২০ জনের মধ্যে জনপ্রতি ৫ কেজি উফশী জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

চলতি বছরে বোরো মৌসুমে উপজেলার আওতাধীন ৪,৫০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিগত আমন মৌসুমে ৯,৩৫০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্য মাত্রাছিল। ইতিমধ্যে এ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন...

আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কদিন...

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বন্যায় আক্রান্তদের সকল সহায়তায় বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর সর্বদা পাশে আছে: সেক্টর কমান্ডার

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

বাঁশখালীতে ৪শ’ পরিবারকে ত্রাণ দিলো বন্ধন লায়ন্স ক্লাব

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় দূর্ভোগে থাকা ৪শ পরিবারকে ত্রাণ সামগ্রী...

আরও পড়ুন

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান ‎ বাঘাইছড়ি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...

বন্যায় আক্রান্তদের সকল সহায়তায় বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর সর্বদা পাশে আছে: সেক্টর কমান্ডার

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষে পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তরের...

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী আবহাওয়ার কারনে আটকে পড়া ৪ পর্যটককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে এসেছে বিজিবি।বিজিবি বান্দরবান সেক্টর...