মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

গুম নিয়ে মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা করছেন বিএনপির নেতারা: কাদের

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির নেতারা আজকাল গুম নিয়ে মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা করছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘এখন তাঁরা সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছেন।’

সেতুমন্ত্রী আজ শনিবার সকালে রাজধানীতে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন।

এ সময় চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম এবং হত্যা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘তখনও তারা আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে প্রমাণ হয়, বিএনপি নেতারাই জামাল উদ্দিনকে অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত ছিল।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘জামাল উদ্দিন হত্যার ঘটনা উন্মোচিত হওয়ার পরও বিএনপি মুখে যত কথাই বলুক, নিজেরাই মনন-মগজে গুম, হত্যা, ষড়যন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো বহন করছে।’

গণমাধ্যমের স্বাধীনতা নেই—বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দিন-রাত তাঁরা সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন। গণমাধ্যম স্বাধীন এবং হস্তক্ষেপমুক্ত থেকে কাজ করছে। প্রতিদিন কাগজ, সংবাদে, টকশোতে সরকারের সমালোচনা হচ্ছে। এজন্য তো কোনো গণমাধ্যমে কিংবা বিএনপি নেতাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।’

বিচার বিভাগ নিয়ে বিএনপির নেতাদের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার সরকার বিচার বিভাগের ওপর ন্যূনতম কোনো হস্তক্ষেপ করছে না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।’

‘বিএনপির কাছে বিচার বিভাগের স্বাধীনতা মানে বিচারের রায় নিজেদের পক্ষে যেতে হবে’—এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘রায় নিজেদের পক্ষে গেলে তারা বলে—বিচার বিভাগ স্বাধীন, আর বিপক্ষে গেলে বলে—বিচার বিভাগের ওপর সরকার হস্তক্ষেপ করছে। বিএনপির এ দ্বৈতনীতি জনগণের কাছে এখন স্পষ্ট।’

এ সময় সড়ক ও মহাসড়কে ঘন কুয়াশায় অধিক গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ, তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পরিবহণ শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান ওবায়দুল কাদের। গাড়ি চালানোর ক্ষেত্রে সবাইকে ফগ লাইট জ্বালানোসহ গতিসীমার বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানান তিনি।

এ ছাড়া নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সরকারের চলমান বিভিন্ন পদক্ষেপে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতারও আহ্বান জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন...

আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কদিন...

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বন্যায় আক্রান্তদের সকল সহায়তায় বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর সর্বদা পাশে আছে: সেক্টর কমান্ডার

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

বাঁশখালীতে ৪শ’ পরিবারকে ত্রাণ দিলো বন্ধন লায়ন্স ক্লাব

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় দূর্ভোগে থাকা ৪শ পরিবারকে ত্রাণ সামগ্রী...

আরও পড়ুন

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান ‎ বাঘাইছড়ি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং...

আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কদিন আগে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে এ দেশ থেকে স্বৈরাচার হটিয়েছি। এবার আসুন সবাই মিলেমিশে দেশের...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...

বন্যায় আক্রান্তদের সকল সহায়তায় বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর সর্বদা পাশে আছে: সেক্টর কমান্ডার

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষে পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তরের...