মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

হিলিতে বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম

ভারতের অভ্যন্তরে পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে কেজিতে বেড়েছে ৮ থেকে ১০ টাকা। এক সপ্তাহ আগেও হিলির পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২০ থেকে ২৪ টাকা বিক্রি হয়। বর্তমানে তা বেড়ে ৩২ থেকে ৩৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আজ শুক্রবার (১০ ডিসেম্বের) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, বেশি দামে পেঁয়াজ আমদানি করে দেশের বাজারে কম দামে বিক্রি করায় লোকসান হচ্ছে। গত সপ্তাহ থেকে আমদানি কমিয়েছেন বন্দরের আমদানিকারকরা।

এ ছাড়া সম্প্রতি ভারতে বৃষ্টিপাত হওয়ায় নতুন পেঁয়াজ পর্যাপ্ত উঠছে না। এতে ভারতের বাজারেই পেঁয়াজের সরবরাহ কমেছে। পুরনো পেঁয়াজের দাম কিছুটা বাড়িয়ে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। এতে দেশের বাজারে শুধু ভারতীয় পেঁয়াজের সরবরাহ। ফলে দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমায় দামও বাড়তির দিকে।

হিলি কাস্টমসের উপকমিশনার কামরুল ইসলাম জানান, গত সপ্তাহের (৪ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর) ৬ কর্ম দিবসে ভারতীয় ১০৬ ট্রাকে ২ হাজার ৯৮৯ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন...

আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কদিন...

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বন্যায় আক্রান্তদের সকল সহায়তায় বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর সর্বদা পাশে আছে: সেক্টর কমান্ডার

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

বাঁশখালীতে ৪শ’ পরিবারকে ত্রাণ দিলো বন্ধন লায়ন্স ক্লাব

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় দূর্ভোগে থাকা ৪শ পরিবারকে ত্রাণ সামগ্রী...

আরও পড়ুন

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান ‎ বাঘাইছড়ি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...

বন্যায় আক্রান্তদের সকল সহায়তায় বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর সর্বদা পাশে আছে: সেক্টর কমান্ডার

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষে পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তরের...

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী আবহাওয়ার কারনে আটকে পড়া ৪ পর্যটককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে এসেছে বিজিবি।বিজিবি বান্দরবান সেক্টর...