মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

আইন আইনের গতিতে চলবে, জিয়ার গতিতে নয়

আইন আইনের গতিতে চলবে, আইন জিয়াউর রহমানের গতিতে চলবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার সকালে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং এই দাবিতে বিএনপির আন্দোলন প্রসঙ্গে এসব বলেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর আওয়ামী লীগ আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আরও বলেন, বিএনপি বলে আন্দোলন করবেন, এক দফা এক দাবি। কিন্তু মানবিকতা আন্দোলনের মাধ্যমে কামাই করা যায় না। আর আইন আইনের গতিতে চলবে। আইন জিয়াউর রহমানের গতিতে চলবে না।

বিএনপি নেত্রীর প্রতি প্রধানমন্ত্রীর উদারতার কথা তুলে ধরে আনিসুল হক বলেন, গত বছরের মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে খালেদা জিয়ার বিষয়টি দেখার জন্য বলেন। প্রধানমন্ত্রীর আগ্রহের কারণেই দণ্ড স্থগিত হয়ে খালেদা জিয়া এখন বাসায় আছেন।

মন্ত্রী বলেন, হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া যাবে না সেটা আমরা বলছি না। বিএনপির পক্ষ থেকে বিদেশ যাওয়ার জন্য যে দাবি করা হয়েছে সেটিও আমরা খতিয়ে দেখেছি। কিন্তু আবেদনে তো আর দুই রকমের সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই।

বিএনপির সমালোচনা করে আনিসুল হক বলেন, দাঁড়াইতে দিলে বইতে চায়, বইতে দিলে শুইতে চায়, আর শুইতে দিলে ঘুমাইতে চায়। এখন অবস্থা হইছে এই রকম আর কী। এখন কয় বিদেশে যাইতে দিতে হবে। পরিষ্কার কথা, এইটা তো যে ক্লাস টেনে পড়ে হেও বুঝে যে, একটা আইনে কোনো দরখাস্ত যদি নিষ্পত্তি হয়ে থাকে, সেই নিষ্পত্তিকৃত দরখাস্ত আবার পুনর্বিবেচনা করার কোনো সুযোগ থাকে না। সে জন্য দুইবার ওনার (খালেদা জিয়া) বিদেশ যাওয়ার আবেদন আইন মন্ত্রণালয় নাকচ করেছে।

আইনমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন, শুনেছেন, ওনার (খালেদা জিয়া) পক্ষে ওনার বিদেশে যাওয়ার জন্য ১৫ জন আইনজীবী আমার সঙ্গে দেখা করেছেন। আমি যে আইনের কথা বলছি, যে আইনে নাকচ করেছি, সেটি সঠিক। তারপরও কোথাও কোনো নজির আছে কি না, তা দেখার জন্য একটু সময় নিয়েছি।

মন্ত্রী তার বক্তব্যে বিভিন্ন সময়ে করা খালেদার জিয়ার আচরণের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ছেলে মারা যাওয়ার পর সান্ত্বনা দিতে খালেদা জিয়ার বাসায় গিয়েছিলেন মমতাময়ী প্রধানমন্ত্রী। কিন্তু তখন খালেদা জিয়ার বাসার দরজা আটকে রাখা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারের ঈদগাঁও পোকখালীতে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩)...

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন...

আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কদিন...

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বন্যায় আক্রান্তদের সকল সহায়তায় বিজিবি বান্দরবান সেক্টর সদরদপ্তর সর্বদা পাশে আছে: সেক্টর কমান্ডার

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

আরও পড়ুন

কক্সবাজারের ঈদগাঁও পোকখালীতে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১২ জুলাই (রবিবার) রাত আনুমানিক ১০ টার দিকে ঈদগাঁও...

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান ‎ বাঘাইছড়ি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং...

আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কদিন আগে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে এ দেশ থেকে স্বৈরাচার হটিয়েছি। এবার আসুন সবাই মিলেমিশে দেশের...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...