বুধবার, ১৫ জুলাই ২০২৬

সেই বিমানের যাত্রী ছিলেন এমপি নদভী ও চমেকের ডা. খালেদ

চট্টগ্রাম নিউজ:

প্রায় ৫০ মিনিট ধরে বিমান উপরে ওঠানামা করেছে। বিমান নিয়ে একবার উপরে উঠেন, একবার নিচে নামেন পাইলট। প্রচন্ড ঝাঁকুনি দিচ্ছিল। ঝাঁকুনির পর ঝাঁকুনি। এক কথায় একটা হরিবল এক্সপেরিয়েন্স। তবে বাংলাদেশ বিমানের ক্যাপ্টেনের অত্যন্ত দক্ষতার কারণে আমরা নিরাপদে নেমে আসতে পেরেছি।

এভাবেই নিজের অভিজ্ঞতার কথা বলছিলেন ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিজি৬১৭ ফ্লাইটের যাত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরী।

তিনি বলেন, বিমান যখন চট্টগ্রামের আকাশে তখনই জানতে পারি বিমানের ল্যান্ডিং গিয়ার নোজ করছে না। বিমান নামতে পারবে না। তখন বিমানের পাইলট হঠাৎ উপরে উঠেন, আবার হঠাৎ নিচে নামেন। আমার যতটুকু মনে পড়ে, এভাবে অনেকবার চেষ্টা করেছেন ল্যান্ডিং গিয়ার ফ্রি করার জন্য।

ডা. নোমান বলেন, এমন ওঠানামার সময় বিমানের ভেতরে কি অবস্থা হতে পারে তা অনুমান করে নেন। বর্ণনা করে বোঝানো যাবে না।

তিনি বলেন, আমার যতটুকু মনে পড়ছে, তিন থেকে চারবার বিমানটি ল্যান্ডিং করার চেষ্টা করেছে। তবে কেউ কেউ বলছে পাঁচবার চেষ্টা করেছে। ল্যান্ডিং করতে না পেরে আবার উঠে যান। তারপর উপরে ঘুরতে থাকেন। বিভিন্ন ধরনের তথ্য দিতে থাকেন পাইলট। মারাত্মক অবস্থা। এ অবস্থায় বিমানের যাত্রীদের অবস্থা বুঝে নেন।

চমেকের এ অধ্যাপক বলেন, আমরা বিমানের এ অবস্থা বুঝতে পারছিলাম। পাইলট বিমানের পরিস্থিতি আমাদের জানিয়েছেন। ছোট ছোট করে সব ধরনের তথ্য আমাদের জানিয়েছেন। যাত্রীরা বিষয়টি বুঝতে পারেন। সবাই তখন দোয়া-দরুদ পড়ছিলেন। যাত্রী সিচুয়েশন বুঝতে পেরেছে। এটা না জানার মতো জিনিস না। ৫০ মিনিটের মতো একটা ফ্লাইট উপরে উঠছে, নিচে নামছে, প্রচন্ড ঝাঁকুনি দিচ্ছে। ঝাঁকুনির পর ঝাঁকুনি দিচ্ছে। বিমান কাত হয়ে যাচ্ছে।

যখন বিমান রানওয়েতে নামে তখন কি অবস্থা হয়েছিল? জানতে চাইলে তিনি বলেন, তখন সবাই সতর্ক ছিল। এটা ইমার্জেন্সি ক্রাশ ল্যান্ডিং। স্বাভাবিক ল্যান্ডিং না। কিছুটা ঝাঁকি দিয়েছে।

বিমানের পাইলটের প্রশংসা করে এ চিকিৎসক বলেন, বিমানের পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটি অবতরণ করিয়েছেন। অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন পাইলট রুবায়েত। এমন পরিস্থিতিতে ভয়বাহ দুর্ঘটনা ঘটে। তবে আমরা নিরাপদে বাসায় আসতে পেরেছি। আল্লাহর রহমত ছিল আর পাইলট অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন।

বিমানের যাত্রীদের প্রশংসা করে ডা. নোমান খালেদ চৌধুরী বলেন, বিমান উপরে-নিচে যেভাবে ওঠানামা করেছে, যেভাবে ঝাঁকুনি খেয়েছে সেই পরিস্থিতি হজম করার মানসিক শক্তি একটা বিরাট জিনিস।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিজি৬১৭ ফ্লাইটে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী, সরকারি কর্মকর্তাসহ ৪২ জন যাত্রী ছিলেন।

কয়েকজন যাত্রী বলেন, পাইলটের দক্ষতায় প্রাণে বেঁচে গেছেন তারা। যাত্রীরা বলছেন, তিনবারের চেষ্টায় যখন বিমানটি ল্যান্ড করতে পারেনি তখন বিমানের ভেতরে অনেকেই কান্নাকাটি করেছে। পাইলট সবাইকে সাহস দিয়েছেন, নিজে দক্ষতার পরিচয় দিয়ে বিমানটি অবতরণ করিয়েছেন।

বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা এম জে শরীফ সাংবাদিকদের জানান, কয়েকজন সেন্সলেসের মতো ছিল। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপিকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর বেশ কয়েকবার আকাশে চক্কর দেওয়ার পর বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে নিরাপদে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের বিজি৬১৭ ফ্লাইট।

বুধবার রাত ১০টার দিকে বিমানের সহকারী ম্যানেজার ওমর ফারুক ফ্লাইট অবতরণের বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, ফ্লাইটটি চট্টগ্রামের আকাশে আসার পর চাকায় সমস্যা পাচ্ছিল। প্রায় ৫০ মিনিটের মতো চক্কর দিয়ে বিমানটি শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করে।

কয়বারের চেষ্টায় বিমানটি নামতে পেরেছে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে নামার সময় অনেক ধরনের প্রিপারেশন থাকে। তারা কয়েকবার চেক করেছে, বিভিন্ন ম্যানুয়াল দেখেছে। ল্যান্ডিং গিয়ারটি স্বাভাবিক হওয়ার পর স্বাভাবিকভাবেই অবতরণ করেছে। যাত্রীরা মোটামুটি সবাই চলে গেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন ও...

 চট্টগ্রাম বন্দরের কাজে জড়িত দুর্নীতিবাজদের ছাড় নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চট্টগ্রাম বন্দরের...

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করাই আমাদের মূল অঙ্গীকার: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সাতকানিয়ায়...

চট্টগ্রামে চাঁদা না পেয়ে সেবাদানকারীর অফিসে হামলা, গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল...

পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

বোয়ালখালীতে পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া প্রাথমিক সরকারি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

আরও পড়ুন

চট্টগ্রামে চাঁদা না পেয়ে সেবাদানকারীর অফিসে হামলা, গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটে (ডিডিএন)-দুই কোটি টাকা চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর ও পঁয়ত্রিশ লক্ষাধিক টাকা লুটের ঘটনায়...

পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

বোয়ালখালীতে পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া প্রাথমিক সরকারি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় অঙ্গনে নারিকেল চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন...

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে বুধবার চলবে এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে দিনভর আন্দোলনের মধ্যেও বুধবার চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের...

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব...