বুধবার, ১৫ জুলাই ২০২৬

রামগড় পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ

শুভাশীষ দাশ , রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সন্মেলন কক্ষে বুধবর(১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এ শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত মেয়র মো: রফিকুল আলম কামাল এবং ৯টি সাধারণ ওয়ার্ডের ৯জন কাউন্সিলর মো: আব্দুল হক, শ্যামল ত্রিপুরা, মো: মো: জিয়া উদ্দিন, মো: আহসান উল্লাহ, মো: শামীম, মো: জামাল উদ্দিন, কাজী আবুল বসর, মো: জসিম উদ্দিন চৌধুরি ও মো: আবুল কাশেম এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডের ৩ জন নারী কাউন্সিলর বিবি আয়েশা, কনিকা বড়ুয়া ও আনোয়ারা বেগম শপথগ্রহণ করেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান এনডিসি মেয়র ও কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, রামগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মোস্তফা হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ নভেম্বর অনুষ্ঠিত রামগড় পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো: রফিকুল আলম কামাল বিনা প্রতিদ্বন্দিতায় মেয়র নির্বাচিত হন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

চট্টগ্রামের মিরসরাইয়ে এক স্কুল শিক্ষকের বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির...

স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

শিশুদের নিজেদের স্কুল পরিষ্কার রাখতে ও ছোট ছোট কাজের...

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন ও...

 চট্টগ্রাম বন্দরের কাজে জড়িত দুর্নীতিবাজদের ছাড় নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চট্টগ্রাম বন্দরের...

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করাই আমাদের মূল অঙ্গীকার: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সাতকানিয়ায়...

চট্টগ্রামে চাঁদা না পেয়ে সেবাদানকারীর অফিসে হামলা, গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল...

আরও পড়ুন

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার সময় বান্দরবান জেলা প্রশাসকের...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে...

বাঘাইছড়িতে বন্যাদূর্গতদের পাশে এমপি দীপেন দেওয়ান

সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান ‎ বাঘাইছড়ি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...