শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ম‌হিউ‌দ্দিন চৌধুরীর জন্ম‌দি‌নে মহ‌সিন ক‌লেজ ছাত্রলী‌গের শ্রদ্ধা নি‌বেদন

বীর মুক্তিযোদ্ধা, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৭৭তম জন্মবার্ষিকীতে চশমা হিল কবরস্থান প্রাঙ্গণে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন বাংলাদেশ ছাত্রলীগ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের নেতারা।

বুধবার (১ ডিসেম্বর) বেলা ১২টায় মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুনের নেতৃত্বে কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

স্মৃতিচারণ করে ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুন বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরী গণমানুষের নেতা ছিলেন। আমাদের ছাত্র রাজনীতির শুরুতে মহিউদ্দিন চৌধুরীর সান্নিধ্য পেয়েছি।

মহিউদ্দিন চৌধুরীর রাজনীতি ছিল জনকল্যাণমুখি। চট্টগ্রামের স্বার্থের প্রশ্নে তিনি কখনও একবিন্দু ছাড় দেননি।

তিনি চট্টগ্রামকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। তার নির্বাচনী ৪০ দফা অঙ্গীকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে বাস্তবায়ন করে যাচ্ছেন।
তিনি মেরিন ড্রাইভ, চট্টগ্রাম দোহাজারী রেললাইন কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ, বে-টার্মিনাল ও গভীর সমুদ্র বন্দর নির্মাণ এবং কর্ণফুলীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন এখন পূরণ হতে চলছে।
এসময় উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা তৌহিদুল হক কায়সার, মোহাম্মদ শাকিল, ইমরান হোছাইন ইমন, সোহেল তানভীর, আহম্মদ মনির, আবরার নাঈম, খাঁন সামাদ, মোহাম্মদ মেজবাহ উদ্দিন তুষার, রেজভী ইসলাম রাহী, মেহেদী হাসান তানভীর, মোরশেদুল আলম রাহা, সাদমান হাফিজ শুভ, মো. মুজাহিদুল হক, শাহেদ বিন মমতাজ, নিলয় দাশ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ডোবায় মিলল শিশুর লাশ

চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গলমোড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর পরিত্যক্ত একটি...

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক...

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা : ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় মেজর (অব.) মো....

আমাদের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে...

প্রত্যাশী সব সময় দেশের মানুষের জন্য কাজ করে আসছে: সাংসদ আবু সুফিয়ান

চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় প্রত্যাশী’র সহযোগিতায় আজ ১৬ জুলাই...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর...

আরও পড়ুন

প্রত্যাশী সব সময় দেশের মানুষের জন্য কাজ করে আসছে: সাংসদ আবু সুফিয়ান

চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় প্রত্যাশী’র সহযোগিতায় আজ ১৬ জুলাই সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কালামিয়া বাজারের সিলভার প্যালেসে...

চট্টগ্রামে চাঁদা না পেয়ে সেবাদানকারীর অফিসে হামলা, গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটে (ডিডিএন)-দুই কোটি টাকা চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর ও পঁয়ত্রিশ লক্ষাধিক টাকা লুটের ঘটনায়...

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে বুধবার চলবে এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে দিনভর আন্দোলনের মধ্যেও বুধবার চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের...

দুর্যোগমুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, দেশের দুর্যোগমুহূর্তে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত ও মানবিক কাজ। এ ধরনের দুর্যোগে অসহায় মানুষের...