বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোটে নারীরা এগিয়ে

ঢাকা ব্যুরো:

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোটে এগিয়ে নারী। মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ঘোষিত ভোটের ফলাফলে দেখা গেছে এবার সবচেয়ে বেশী ভোট পেয়েছেন দুই নারী। সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোর চেয়েও রেকর্ড সংখ্যক ভোট পেয়েছেন তারা।

সাংস্কৃতিক সম্পাদক পদে নাদিয়া শারমিন। তিনি ৯৭৩ ভোটে সব প্রার্থীর চেয়ে এগিয়ে। ভোটে দ্বিতীয়তম হয়েছে নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি। তিনি ভোট পেয়েছেন ৮৫৯ টি।

জানা গেছে, নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৭২২ জন। ভোট দিয়েছেন ১৪৪৪ জন। একটি ভোট বাতিল হয়েছে।সকাল ৯ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম হাসিব। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল কাফি

নাদিয়া শারমিন বলেন, এ বিজয় ঢাকা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সকল ভোটারদের। যারা আমার উপর আস্থা রেখেছেন, ভোট দিয়েছেন, দোয়া করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ।

তাপসী রাবেয়া আঁখি এ বিষয়ে আমার সংবাদকে বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন, আমি আমার সকল ভোটের প্রতি কৃতজ্ঞ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীর চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হাটহাজারীতে গ্রেপ্তার

কক্সবাজার জেলার মহেশখালী থানার চাঞ্চল্যকর রহমত উল্লাহ হত্যা মামলার...

মিরসরাইয়ে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

চট্টগ্রামের মিরসরাইয়ে এক স্কুল শিক্ষকের বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির...

স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

শিশুদের নিজেদের স্কুল পরিষ্কার রাখতে ও ছোট ছোট কাজের...

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন ও...

 চট্টগ্রাম বন্দরের কাজে জড়িত দুর্নীতিবাজদের ছাড় নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চট্টগ্রাম বন্দরের...

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করাই আমাদের মূল অঙ্গীকার: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সাতকানিয়ায়...

আরও পড়ুন

মিরসরাইয়ে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

চট্টগ্রামের মিরসরাইয়ে এক স্কুল শিক্ষকের বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের বিপরীত...

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করাই আমাদের মূল অঙ্গীকার: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সাতকানিয়ায় সাম্প্রতিক সময়ে বয়ে যাওয়া বন্যায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার খবর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান...

চট্টগ্রামে চাঁদা না পেয়ে সেবাদানকারীর অফিসে হামলা, গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটে (ডিডিএন)-দুই কোটি টাকা চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর ও পঁয়ত্রিশ লক্ষাধিক টাকা লুটের ঘটনায়...

পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

বোয়ালখালীতে পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া প্রাথমিক সরকারি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় অঙ্গনে নারিকেল চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন...