রবিবার, ১৯ জুলাই ২০২৬

ধর্ষণ চেষ্টার অভিযোগে মহালছড়িতে আটক ১

খালেদ মাসুদ সাগর, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের জামতলা এলাকায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের চেষ্টার অভিযোগে আনিসুল ইসলাম (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে মহালছড়ি থানা পুলিশ। আটককৃত আনিসুল ইসলাম কালোপাহাড় গ্রামের বাসিন্দা এবং চাঁন মিয়ার পুত্র।

ভুক্তভোগীর স্বামী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ মে রাত আনুমানিক ১০টার দিকে গৃহবধূ ঘরে একা ছিলেন এবং তার ১১ মাসের সন্তানকে নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অভিযুক্ত আনিসুল ইসলাম সুযোগ বুঝে জোরপূর্বক ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে।

গৃহবধূ বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে আনিসুল শিশুটিকে বিছানা থেকে তুলে মাটিতে ফেলে দেয়। এতে মা ও শিশু উভয়েই মারাত্মক আহত হন। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়।

পরে মহালছড়ি থানা পুলিশের একটি দল রাত ১টার দিকে অভিযান চালিয়ে আনিসুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। আহত মা ও শিশুকে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

মহালছড়ি থানার পুলিশ জানায়, এ ঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে এবং ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক (৫০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাতের ডিউটি শেষে বিশ্রাম নিতে গিয়ে আর জেগে...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত একজন মানুষও যেন সহযোগিতা থেকে বঞ্চিত না হন, সে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে শোয়াইব হোসাইন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার মায়ানী...