বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

হাটহাজারীতে ৮ জন নৌকার প্রার্থী ও ৫ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে ১৩টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের ৬ জন এবং স্বতন্ত্র ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ৫ জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া আওয়ামীলীগের ২জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৩ টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মামলা সংক্রান্ত জটিলতার কারণে ১ নং ফরহাদাবাদ ইউপিতে নির্বাচন হয়নি। নির্বাচনে ১২ নং চিকনদন্ডী ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকি ইউনিয়ন গুলোতে সাধারণ ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন- মির্জাপুর ইউনিয়নে আকতার হোসেন খান সুমন, গড়দুয়ারা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ সরওয়ার মোরশেদ তালুকদার, উত্তর মাদার্শা ইউনিয়নে শাহেদুল আলম শাহেদ, ফতেপুর ইউনিয়নে মোঃ জায়নুল আবেদীন, চিকনদন্ডী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চু, দক্ষিন মাদার্শা ইউনিয়নে মোঃ সরওয়ার চৌধুরী।

কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মেখল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ সালাউদ্দীন চৌধুরী ও গুমানমর্দন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন- ধলই ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবুল মনসুর (আনারস), নাঙ্গলমোড়া ইউনিয়নে মোঃ হারুনুর রশীদ (আনারস), ছিপাতলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নুরুল আহসান লাভু (আনারস), শিকারপুর ইউনিয়নে এম এ খালেক (আনারস), বুড়িশ্চর ইউনিয়নে মোঃ জাহেদ হোসাইন জাহেদ (আনারস)।

এদিকে কয়েকটি ইউনিয়নে প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটলেও প্রায় প্রতিটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ফতেপুর ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘরে হামলা ও মোটর সাইকেল পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ধলই ইউনিয়নের শান্তিরহাট সঃ প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট বাক্স উদ্ধার করার খবর পাওয়া গিয়েছে। এছাড়া কয়েকটি কেন্দ্রের বাইরে মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আনোয়ার খালেদ বলেন, অবাধ নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল বলেন, ১৩ ইউপিতে শান্তিপূর্ণ ভাবে ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। কোনখানে অপ্রীকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাত মিনিটের মহাকাব্যে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

এভাবেও ফিরে আসা যায়! তারা ফিরছেন। একবার, দুইবার, বারবার।...

মহেশখালীর চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হাটহাজারীতে গ্রেপ্তার

কক্সবাজার জেলার মহেশখালী থানার চাঞ্চল্যকর রহমত উল্লাহ হত্যা মামলার...

মিরসরাইয়ে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

চট্টগ্রামের মিরসরাইয়ে এক স্কুল শিক্ষকের বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির...

স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

শিশুদের নিজেদের স্কুল পরিষ্কার রাখতে ও ছোট ছোট কাজের...

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন ও...

 চট্টগ্রাম বন্দরের কাজে জড়িত দুর্নীতিবাজদের ছাড় নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চট্টগ্রাম বন্দরের...

আরও পড়ুন

মিরসরাইয়ে শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি

চট্টগ্রামের মিরসরাইয়ে এক স্কুল শিক্ষকের বাসায় দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের বিপরীত...

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করাই আমাদের মূল অঙ্গীকার: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সাতকানিয়ায় সাম্প্রতিক সময়ে বয়ে যাওয়া বন্যায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার খবর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান...

চট্টগ্রামে চাঁদা না পেয়ে সেবাদানকারীর অফিসে হামলা, গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটে (ডিডিএন)-দুই কোটি টাকা চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর ও পঁয়ত্রিশ লক্ষাধিক টাকা লুটের ঘটনায়...

পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

বোয়ালখালীতে পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া প্রাথমিক সরকারি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় অঙ্গনে নারিকেল চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন...