বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

হাটহাজারী- রাঙ্গুনিয়ার ২৬ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের হাটহাজারী ও রাঙ্গুনিয়া উপজেলার ২৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নির্বাচনে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। দুই উপজেলায় নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি মাঠে রয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের নির্বাচনে হাটহাজারীর ১৩টি এবং রাঙ্গুনিয়ার ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে রাঙ্গুনিয়ার আট ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলাটির তিন ইউপি মেম্বার এবং এক সংরক্ষিত নারী মেম্বারও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আবার হাটহাজারীর দুই ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া রাউজানের ১৪ ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার এবং নারী মেম্বার সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় উপজেলাটিতে কোনো প্রকারের নির্বাচন হচ্ছে না।

রাঙ্গুনিয়ার বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে লাইন ধরে ভোট দিচ্ছেন নারী-পুরুষ। কয়েকটি কেন্দ্রে ভোটারদের লম্বা লাইনও দেখা গেছে। প্রত্যেক কেন্দ্র থেকে অল্প দূরত্বে প্রার্থীর পক্ষের সমর্থকদের অবস্থান নিতে দেখা যায়। সেখানে থেকে তারা ভোটারদের পক্ষ নিতে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

রাজানগর ইউনিয়নের রাজাভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছেন হারুনুর রশিদ। তিনি জাগো নিউজকে বলেন, চেয়ারম্যানের ভোট জরুরি না। মেম্বারের ভোট দেওয়ার জন্য কেন্দ্রে এসেছি। আমার পরিচিত এক প্রার্থী রয়েছেন। তাকে ভোট দিতে হবে।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম বলেন, প্রত্যেক কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ সতর্ক অবস্থানে আছে। এখনো পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, তিন উপজেলার ৪০ ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। এর মধ্যে রাউজানের ১৪ ইউনিয়নে সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় উপজেলাটিতে নির্বাচন হচ্ছে না।

এছাড়া হাটহাজারী এবং রাঙ্গুনিয়ার ১০ চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোতে নির্বাচন চলছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক...

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা : ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় মেজর (অব.) মো....

আমাদের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে...

প্রত্যাশী সব সময় দেশের মানুষের জন্য কাজ করে আসছে: সাংসদ আবু সুফিয়ান

চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় প্রত্যাশী’র সহযোগিতায় আজ ১৬ জুলাই...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর...

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায়...

আরও পড়ুন

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক বেতন-ভাতা এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির...

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা : ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে...

প্রত্যাশী সব সময় দেশের মানুষের জন্য কাজ করে আসছে: সাংসদ আবু সুফিয়ান

চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় প্রত্যাশী’র সহযোগিতায় আজ ১৬ জুলাই সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কালামিয়া বাজারের সিলভার প্যালেসে...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...