মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী জমিরের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর খরণদ্বীপ জ্যৈষ্ঠপুরা ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিনের পক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৫ নভেম্বর) বৃহস্পতিবার হাজী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা সাহেদ উদ্দিন মনসুরের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গিয়াস উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন চসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল।

সভায় বক্তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জমির উদ্দিনকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রদানের জন্য আহব্বান জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোরহান উদ্দীন বাবলু, সঞ্জয় কুমার ভঞ্জ, হিন্দু মহাজোট, বোয়ালখালী শাখার সভাপতি পলাশ মল্লিক, মো. আজাদ হোসেন তালুকদার, যুবলীগ নেতা সুমন দে, মো. আবু সৈয়দ রাজীব, আক্তার হোসেন রুবেল, কুতুব উদ্দীন, মো. মোজাফ্ফর, মো. দিদার, মো. টিপু সুলতান, মো. আলী আকবর, জাহাঙ্গীর আলম, মো. রাকিব, জিকু দে, মো. নয়ন, শ্রীকান্ত দে, চমক চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের বিভিন্ন নেতবৃন্দ।

বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী জমির উদ্দীন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের সহযোগিতায় ইউপি নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় কাজ করে যাচ্ছি। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা থাকলে আমি আগামী ইউপি নির্বাচনে আপনাদের চেয়ারম্যান অর্থাৎ সেবক হিসেবে নির্বাচিত হবো ইনশাআল্লাহ।

আপনাদের সকলের দোয়া ও সমর্থন পেয়ে আমি নির্বাচিত হলে সকলের পাশে থেকে নির্বাচনী এলাকায় নারী নির্যাতন রোধ, সন্ত্রাস মুক্ত, রাস্তা-ঘাটের উন্নয়নসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করবো। ৮নং শ্রীপুর খরন্দ্বীপ জ্যৈষ্ঠপুরা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বত্র চেষ্টা করবো ইনশাআল্লাহ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি...

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ...

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া...

সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের...

আবদুস সাত্তার রণির মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপার আহবায়ক আবু তাহের এর শোক প্রকাশ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব আবদুস সাত্তার রণি...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর...

আরও পড়ুন

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ক্লাবেব সাংগঠনিক ও ভবিষ্যত ক্রীড়া কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই...

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে হবে বলে...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২০ জুলাই) উপজেলার ধলই ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মনিয়াপুকুর পাড় এলাকার...

বোয়ালখালীতে লবণ কারখানায় দগ্ধ আরও ২ জনের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ আরও দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে কারখানার অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হয়ে চার...