মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কর্ণফুলীর ৪ ইউনিয়নে মনোনয়ন জমা দিলেন ১২ চেয়ারম্যান প্রার্থী

জে.জাহেদ, সিনিয়র প্রতিবেদক:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ০৪ (চার) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষে শেষ দিনে মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে চারজন দলীয় প্রার্থী আর অন্য ০৭ জন স্বতন্ত্র প্রার্থী। ১ জন ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ দলের প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শিকলবাহা-চরলক্ষ্যার রিটার্নিং অফিসার মকর চাকমা ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুল শুক্কুর।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে-বড়উঠান ইউনিয়নে চেয়ারম্যান পদে ০২ মনোনয়ন দাখিল করেছেন।

তারা হলেন-আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ দিদারুল আলম (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ’ দলের মো. সাইফুদ্দীন।

চরলক্ষ্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৫ জন। এরা হলেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সোলেমান (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. ইব্রাহিম মিয়া, এটিএম হানিফ, মো. আলী, নাসির আহমেদ।

শিকলবাহা ইউনিয়নে চেয়ারম্যান পদে ০২ জন মনোনয়ন দাখিল করেছেন। আওয়ামী লীগের প্রার্থী আব্দুল করিম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. জাহাঙ্গীর আলম।

জুলধা ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৩ জন মনোনয়ন দাখিল করেছেন। আওয়ামী লীগের প্রার্থী হাজী মুহাম্মদ নুরুল হক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসেবে রফিক আহমদ ও মো. মুসা এই ইউনিয়নে মনোনয়ন জমা দিয়েছেন।

এছাড়াও চরলক্ষ্যা ইউনিয়নে সংরক্ষিত (১-৩) পদে ১০ জন, সাধারণ পদে (১-৯) ৪৩ জন, শিকলবাহা ইউনিয়নে সংরক্ষিত (১-৩) পদে ১৪ জন, সাধারণ পদে (১-৯) ৫৬ জন। বড়উঠান ইউনিয়নে সংরক্ষিত (১-৩) পদে ০৯ জন, সাধারণ পদে (১-৯) ৪৮ জন। জুলধা ইউনিয়নে সংরক্ষিত (১-৩) পদে ০৯ জন। সাধারণ পদে (১-৯) ৩৯ জন।

সব মিলিয়ে ৪ ইউনিয়নের চেয়ারম্যান পদে ১২ জন। সংরক্ষিত পদে ৪২ জন। সাধারণ পদে ১৮৬ জন। মোট ২৪০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পুরো উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদপ্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে। এসব প্রার্থীদের কর্মী-সমর্থকেরা বিভিন্ন মাধ্যমে জানান দিচ্ছেন।

উপজেলা নির্বাচন অফিসার আব্দুল শুক্কুর চট্টগ্রাম নিউজকে বলেন, চতুর্থ ধাপে কর্ণফুলীর ৪ ইউপিতে নির্বাচন হবে। এর মধ্যে চরলক্ষায় নির্বাচনে চেয়ারম্যান পদে সর্বোচ্চ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এখন পর্যন্ত কোন প্রার্থীর কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি...

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ...

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া...

সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের...

আবদুস সাত্তার রণির মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপার আহবায়ক আবু তাহের এর শোক প্রকাশ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব আবদুস সাত্তার রণি...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর...

আরও পড়ুন

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ক্লাবেব সাংগঠনিক ও ভবিষ্যত ক্রীড়া কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই...

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে হবে বলে...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২০ জুলাই) উপজেলার ধলই ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মনিয়াপুকুর পাড় এলাকার...

বোয়ালখালীতে লবণ কারখানায় দগ্ধ আরও ২ জনের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ আরও দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে কারখানার অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হয়ে চার...