শনিবার, ১ আগস্ট ২০২৬

কোন পাড়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি

ক্রীড়া ডেস্ক:

সূর্য ধীরে ধীরে হেলে পড়ছে পশ্চিম আকাশে। গোধূলিমাখা বিকেলে উঁচু উঁচু দালানের ফাঁক গলে আইসিসি একাডেমি মাঠে উঁকি দিচ্ছে স্নেহমাখা আলো। নিউ জিল্যান্ড ক্রিকেট দলের সদস্যরা একে একে প্রবেশ করছেন মাঠে। শান্ত-শিষ্ট কিউই ক্রিকেটারদের দেখে বোঝার উপায় নেই তাদের হাতছানি দিচ্ছে ইতিহাস।

টি-টোয়েন্টিতে বিশ্বসেরা হওয়ার হাতছানি। এর কিছুক্ষণ আগে তাদের প্রতিবেশী অস্ট্রেলিয়া দলও ছিল পাশের মাঠে। কিন্তু অজিদের ভেতর দেখা গিয়েছিল উত্তেজনা। আক্রমণাত্মক অনুশীলনের ছাপও দেখা গিয়েছিল শরীরী ভাষায়। নিউ জিল্যান্ডও আক্রমণাত্মক অনুশীলন সেরেছে, কিন্তু তাদের হুঙ্কার মাঠের বাইরে আসেনি।

তাসমান সাগর পাড়ের দুই দল অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড মুখোমুখি হবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। দুই দলের সামনেই প্রথমবার এই ট্রফি জয়ের সুযোগ। এর আগে ওয়ানডে বিশ্বকাপ পাঁচবার ঘরে তুললেও সর্বশক্তিমান অস্ট্রেলিয়া ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নিজেদের ‘শ্রেষ্ঠত্ব’ প্রমাণ করতে পারেনি।

অন্যদিকে নিউ জিল্যান্ডের জন্য এটি সীমিত ওভারের ফরম্যাটের প্রথম ট্রফি জয়ের সুযোগ। অবশ্য টেস্টের বিশ্বকাপ খ্যাত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে কিউইরা শেষ হাসি হেসেছে। বিশ্বকাপে প্রতিবেশী দেশের সঙ্গে ফাইনাল মহারণে রোমাঞ্চিত কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

‘আমরা পরস্পরের বিপক্ষে অনেক ম্যাচ খেলি। দুই দলের ম্যাচে সব সময়ই দারুণ লড়াই হয়। যখন আমরা মুখোমুখি হয়, সেটা অসাধারণ একটি মুহূর্ত। আমার মনে হয়, ফাইনাল নিয়ে দুই দলই ভীষণ রোমাঞ্চিত’- ফাইনালের আগে ঠিক এভাবেই বলেছেন উইলিয়ামসন। রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপের সপ্তম আসরের ফাইনাল।

উইলিয়ামসনের সুর অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চের কণ্ঠেও, ‘দুই দলেরই ক্রিকেটে দারুণ ইতিহাস আছে। শুধু ক্রিকেট না প্রতিবেশী হিসেবেও। যে কোনো ফরম্যাটেই হোক আমরা নিজেদের মধ্যে দারুণ লড়াই করি এবং ভালো কিছু ম্যাচ উপহার দিয়েছি।

নিউজিল্যান্ডের সঙ্গে খেলা সবসময়ই রোমাঞ্চকর কারণ ওদের দারুণ একজন অধিনায়ক আছে। ব্যাপারটা এমন যে বড় টুর্নামেন্টে দুই দলই বিপক্ষের পথে চলে আসছে। এ লড়াইটা সত্যিই রোমাঞ্চকর হবে।‘

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...