রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

৬ বছর পর আবারো নতুন করে হচ্ছে কালুরঘাট সেতুর ফিজিবিলিটি স্টাডি

ছয় বছর পর আবারো কালুরঘাট সেতুর নতুন করে ফিজিবিলিটি স্টাডির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে, এটি সিঙ্গেল ট্র্যাক রেল কাম সড়ক সেতু হবে-নাকি ডাবল ট্র্যাক রেল কাম সেতু হবে তা সমীক্ষার ওপরই নির্ভর করবে বলে জানান সেতু সংশ্লিষ্ট রেলওয়ের কর্মকর্তারা। এর ফলে আগের সমীক্ষা, সেতুর ডিজাইন, বাজেট সব কিছুই বাদ। নতুন সমীক্ষার পর নতুন ভাবে হবে সেতুর ডিজাইন, নতুন বাজেট এবং প্রকল্পের মেয়াদসহ সবকিছুই।

ইতোমধ্যে রেল ভবনে রেলপথ মন্ত্রীসহ রেলওয়ের উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ)এর বৈঠকে কালুরঘাট সেতুর নতুন করে ফিজিবিলিটি স্টাডির সিদ্ধান্ত হয়েছে।
এর আগে রেল কর্তৃপক্ষ দুই লেনের সড়ক কাম ডুয়েল-গেজ সিঙ্গেল ট্র্যাক রেল সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল। সেই অনুযায়ী প্রকল্পের ড্রয়িং-ডিজাইন, প্রকল্পের বাজেট এবং প্রকল্পের মেয়াদসহ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সেই উদ্যোগে বাধা সৃষ্টি করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। পূর্বের সমীক্ষাটিতে নদী থেকে সেতুর উচ্চতা ৭ দশমিক ৬ মিটার নেভিগেশনের ছাড়পত্র নিয়ে করা হয়েছিল। তবে এখন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চাহিদা অনুসারে ১২ দশমিক দুই মিটার নেভিগেশন ছাড়পত্র রেখে সমীক্ষা করতে হবে। তাই নতুন সমীক্ষার সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
সড়কের সঙ্গে ডুয়েলগেজ ডাবল লাইন রেলসেতু নির্মাণ প্রযুক্তিগত ও অর্থনৈতিকভাবে সুবিধাজনক কিনা তা সমীক্ষার পরেই জানা যাবে বলে জানান সেতু সংশ্লিষ্ট এক প্রকৌশলী।
এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ব্রিজ), বর্তমানে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (প্রকিউরমেন্ট) এবং ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেল প্রকল্প প্রস্তুতিমূলক সুবিধার জন্য কারিগরী সহায়তা প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. গোলাম মোস্তফা জানান, রেল ভবনে গত ১৯ মে রেলপথ মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে বৈঠকে দক্ষিণ কোরিয়ার কান্ট্রি ডিরেক্টর উপস্থিত ছিলেন। ঐ বৈঠকেই কালুরঘাট সেতুর নতুন করে ফিজিবিলিটি স্টাডির সিদ্ধান্ত হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডি শেষ করতে হবে। তারপর সেতুর ডিজাইন হবে, বাজেট হবে। এবার নতুন করে ফিজিবিলিটি স্টাডি করবে সেতুর অর্থ দাতা প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংক। যেহেতু সেতুর উচ্চতা বেড়েছে, সুতরাং আগের ডিজাইন আর কাজে লাগবেনা। নতুন ডিজাইনে সেতুর ব্যয় কত হবে তা নতুন সমীক্ষার পর র্নিধারণ হবে।
ব্রিটিশ আমলে কর্ণফুলী নদীর উপর নির্মিত কালুরঘাট সেতুটি ব্যবহার এখন অনিরাপদ হয়ে পড়েছে। সেতুরে উভয় পাশের ডেক এবং লোহার বেড়া প্রায়ই নষ্ট হয়ে গেছে। সেতুতে তৈরী হয়েছে বড় বড় গর্ত। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিন হয়েক হাজার যানবাহন সীমাহীন দুর্ভোগ মাড়িয়ে চলাফেরা করছে। প্রতি বছরই কর্তৃপক্ষকে সেতুটি মেরামত করতে হয়। ১৯৩১ সালে নির্মিত এই সেতুটি মূলত একটি রেলসেতু ছিল। তবে, ৬০ এর দশকে এটিকে রেল-কাম-সড়ক সেতুতে রূপান্তর করা হয়। কালুরঘাট সেতুটি এখন কেবল বোয়ালখালী, রাঙ্গুনিয়া এবং মোহরাবাসীর দাবিতে নেই। এই সেতুটি এখন দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সেতুর উভয় পাশের মানুষ এই সেতু নির্মাণের দাবি করে আসছে। বোয়ালখালী-চান্দগাঁও আসনের প্রয়াত সংসদ সদস্য মাঈনুদ্দিন খান বাদল কালুরঘাট সেতু নির্মাণে জাতীয় সংসদ থেকে শুরু করে সর্বত্র সোর্চ্চার ছিলেন। একই ভাবে এই আসনের বর্তমান সংসদ সদস্য দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদও এই সেতু নির্মাণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। বর্তমান রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনকে তিনি সরেজমিনে সেতুর অবস্থা পর্যাবেক্ষণের জন্য সেতুর উপর দিয়ে বোয়ালখালী নিয়ে গেছেন। তিনি নির্বাচনের আগে কালুরঘাট সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকাবাসীকে। এজন্য তিনি সব সময় রেলপথ মন্ত্রীর সাথে যোগাযোগ রেখে চলছেন সেতুর ব্যাপারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু দেশ ও পরিবেশ পরিচ্ছন্ন করলেই হবে না, মানুষের মনও...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দলের...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনও সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে কেউ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে প্রচলিত আইন অনুযায়ী তাদের কঠোর হাতে দমন করা হবে...