রবিবার, ৭ জুন ২০২৬

বদলি হলেন কর্ণফুলীর এসিল্যান্ড ; আসছেন শিরীন আক্তার

চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহাকে কর্ণফুলী থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বদলি করা হয়েছে।

রবিবার (২০ জুন ) চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়।

বদলি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা।

একই আদেশে খাগড়াছড়ির রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিরীন আক্তারকে কর্ণফুলীর এসিল্যান্ড হিসেবে পদায়ন করা হয়েছে।তিনি ৩৫তম বিসিএসের ক্যাডার তার নিজ জেলা নেত্রকোনা।

প্রসঙ্গত, তিনি কর্ণফুলী উপজেলায় করোনার শুরু থেকে সাধারণ মানুষ যখন আতঙ্কিত ছিলো, তখন থেকেই স্বাস্থ্যবিধি মানাতে যেভাবে মাঠে নেমেছেন, এটি ছিল সত্যিই প্রশংসনীয়।

তাছাড়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়মিত উপজেলার বাজার মনিটরিং করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে অবদান রেখেছেন। পাশাপাশি উপজেলা ভূমি অফিসে সাধারণ মানুষের কাছে কাঙ্খিত সেবা পৌঁছাতে বেশ ভূমিকা রেখে সরকার তথা চট্টগ্রাম জেলা প্রশাসনের সুনাম বৃদ্ধি করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে হরিণ শিকারীর গুলিতে কৃষক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বনাঞ্চলে হরিণ শিকারীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে মোঃ...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায়...

মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মজিবুল...

বোয়ালখালীতে পাহাড়ে পাওয়া লাশের পরিচয় মিলেছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে উদ্ধার হওয়া হাত-পা...

চট্টগ্রামে শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের অনিরুদ্ধ মুক্তমঞ্চে ৫ জুন শুক্রবার...

ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেট: চিটাগং রয়্যালস ও আগ্রাবাদ মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম...

আরও পড়ুন

ফটিকছড়িতে হরিণ শিকারীর গুলিতে কৃষক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বনাঞ্চলে হরিণ শিকারীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে মোঃ জমির (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার খিরাম ইউনিয়নের সর্তা বিট...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায় পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (৬ জুন) দুপুরের...

মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মজিবুল হক (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার ৬ জুন সকাল সাড়ে ১১টার দিকে এ...

বোয়ালখালীতে পাহাড়ে পাওয়া লাশের পরিচয় মিলেছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে উদ্ধার হওয়া হাত-পা বাঁধা লাশের পরিচয় মিলেছে।তিনি দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের জঙ্গল সরফভাটা গ্রামের মাতব্বর...