শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চন্দনাইশে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ইমতিয়াজ ফয়সাল ; চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম- চন্দনাইশ- কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের ধাক্কায় আলমগীর (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে গাছবাড়িয়া কলেজ গেইট কলঘর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলমগীর চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া ছাদেক মোহাম্মদ পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়,  নিহত আলমগীর তার বাইসাইকেল চালিয়ে অসর্তক অবস্থায় রাস্তা পার হচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখী যাত্রীবাহী বাস আলমগীরকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা গুরুতরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বিষয়টি নিশ্চিত করে বলেন,দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

আরও পড়ুন

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...