শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের ডিসি জাহিদুল ইসলাম 

‘সাতকানিয়ায় চার লাখ মানুষ পানি বন্দি, সরকার বন্যার সার্বিক বিষয়ে অবগত’

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া 

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা বলেছেন , পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে জেলার বিভিন্ন উপজেলার অনেকাংশ পানির নিচে রয়েছে। বিশেষ করে সাতকানিয়া ১৭ টি ইউনিয়নের মধ্যে  সব কয়টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। বলতে গেলে শতকরা ৯০ ভাগই এখন পানিতে নিমজ্জিত। আর চার লাখ মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন। সরকার বন্যার সার্বিক বিষয়ে অবগত রয়েছেন।

তিনি শুক্রবার (১০জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সাতকানিয়ায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, ইতিমধ্যে ত্রাণ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত ৪০ লাখ টাকা দিয়ে শুকনো খাবার ক্রয় করে তা বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। জেলার বিভিন্ন উপজলায় ২০০ মেট্রিক টন চাউল বিতরণ ইতিমধ্যে করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) কিছু বরাদ্দ এসেছে। সেগুলো বিতরণ করা হবে। আর সাতকানিয়ায় ভয়াবহতা দেখে, আমি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি। বাস্তব অবস্থার প্রেক্ষিতে সাতকানিয়া আলাদা বরাদ্দ পাবে। বরাদ্দগুলো পেলে ত্রাণ  কার্যক্রম আরো বেগবান হবে।

বন্যা দুর্গত এলাকায় পানি বন্দি  মানুষেরদের উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য স্পিড বোট বরাদ্দের বিষয়ে ডিসি জাহিদুল ইসলাম বলেন, যেসব এলাকার লোকজন এখনো পানিবন্দি তাদের উদ্ধারে স্পিড বোট চেয়েছিলাম।

ইতিমধ্যে সেনাবাহিনী আজ (শুক্রবার) থেকেই তাদের কার্যক্রম শুরু করবে। আরো প্রয়োজনীয় স্পীডবোট এর চাহিদা সংশ্লিষ্ট মন্ত্রণালয় পাঠানো হয়েছে । আশা করি স্পিডবোট পেলে কাজের গতি  আরো বাড়ানো যাবে।

এ সময় উপস্থিত ছিলেন,  সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান , এসি ল্যান্ড শামসুজ্জামান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সাংবাদিকদের ব্রিফিং এর আগে সাতকানিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ঢেমশা ইউনিয়ন এলাকা  বোট নিয়ে পরিদর্শন করেন ডিসি। এসময় তিনি বানভাসি ও পানিবন্দীদের মাঝে প্যাকেটভর্তি শুকনো খাবার বিতরণ করেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা...

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২...

আরও পড়ুন

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ড মডেল থানায়...

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৫ আগস্ট) বিকেল...