শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চট্টগ্রামের হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে মেয়ের সামনে বাবাকে কুপিয়ে হত্যা

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের হাটহাজারীতে মুহাম্মদ আজম (৪৮) নামের এক দরজিকে গুলি করার পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আজম নিজ ঘরেই কাপড় সেলাইয়ের কাজ করে সংসার চালাতেন।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেখল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সকালের দিকে তিন সন্তানর জনক আজম মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের জমিতে মাছ ধরতে গেলে দুই ব্যক্তির সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আজমকে কুপিয়ে হত্যা করে।
এ সময় কয়েকজন দুর্বৃত্ত প্রথমে আজমের পায়ে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে আজমের লাশ উদ্ধার করে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, নিহত মুহাম্মদ আজম পুলিশের সোর্স ছিলেন।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। তার পায়ে গুলি ও শরীরের বিভিন্ন অংশে কোপানোর আঘাত পাওয়া গেছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি দিদারুল নামের এক বাসিন্দা এ হত্যাকাণ্ডে নেতৃত্বে দিয়েছে। দিদারুল চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত। তার বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে। আমরা জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহালছড়ির পাহাড়ে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার পাহাড় থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত...

খাগড়াছড়িতে বন্যাকবলিত আড়াই হাজার পরিবারের মাঝে পার্বত্য জেলা পরিষদের ত্রাণ বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বন্যাকবলিত আড়াই...

যে সরকার মানুষের খোঁজ খবর নেওয়ার সময় পায়না এটা কোন সরকারই না: ডা.শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী...

চকরিয়ায় বসতঘরে বন্যার পানিতে প্রাণ গেল দেড় বছরের শিশুর

কক্সবাজারের চকরিয়ায় বসতঘরে প্রবেশ করা বন্যার পানিতে পড়ে দেড়...

চট্টগ্রামের বাঁশখালীতে পাতিলে বসিয়ে ৮ মাসের শিশুকে উদ্ধার, ছুঁয়ে গেল নেটদুনিয়া

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালির বিস্তীর্ণ এলাকা পানির নিচে...

প্রসব বেদনায় কাতরাচ্ছিলে নারী, বুকসমান পানি পেরিয়ে উদ্ধারে ফায়ার সার্ভিস

তখন ভোর ৬টা; চারদিকে থইথই পানি, তলিয়ে গেছে রাস্তাঘাট।...

আরও পড়ুন

মহালছড়ির পাহাড়ে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার পাহাড় থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার ২৪ মাইল এলাকার অদূরে মরদেহটি উদ্ধার...

যে সরকার মানুষের খোঁজ খবর নেওয়ার সময় পায়না এটা কোন সরকারই না: ডা.শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা.শফিকুর রহমান বলেছেন, বন্যা আক্রান্ত নারী-পুরুষ, বয়স্ক ও শিশুরা খুবই কষ্টের মধ্যে রয়েছেন।এ বিপদে...

চকরিয়ায় বসতঘরে বন্যার পানিতে প্রাণ গেল দেড় বছরের শিশুর

কক্সবাজারের চকরিয়ায় বসতঘরে প্রবেশ করা বন্যার পানিতে পড়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মোহাম্মদ ওয়াকিম সোলতান আহমদের ছেলে।বৃহস্পতিবার (৯ জুন)...

চট্টগ্রামের বাঁশখালীতে পাতিলে বসিয়ে ৮ মাসের শিশুকে উদ্ধার, ছুঁয়ে গেল নেটদুনিয়া

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বাঁশখালির বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কোথাও গলা সমান পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে...