শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

যে সরকার মানুষের খোঁজ খবর নেওয়ার সময় পায়না এটা কোন সরকারই না: ডা.শফিকুর রহমান

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া 

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা.শফিকুর রহমান বলেছেন, বন্যা আক্রান্ত নারী-পুরুষ, বয়স্ক ও শিশুরা খুবই কষ্টের মধ্যে রয়েছেন।

এ বিপদে সরকারের প্রতি আহ্বান, যত দ্রুত সম্ভব বন্যা দুর্গত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে তাড়াতাড়ি সেখানে রিলিফ সামগ্রী পৌঁছানো হোক। পরবর্তীতে এমন পরিকল্পনা নেওয়া হোক যাতে মানুষকে বারবার বিপর্যয় ও দুর্যোগের মুখোমুখি হতে না হয়।

তিনি আজ (শুক্রবার) সকাল ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে এ কথা বলেন।

ডা.শফিকুর রহমান বর্তমান সরকারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস জানিয়ে বলেন, আমরা বিরোধীদল হিসেবে, আমাদের অবস্থান থেকে সরকার যদি ভাল কোন উদ্যোগ নেন তাহলে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। কর্ম পরিকল্পনা বাস্তবায়নে আমরা অংশীদার হবো। আশা করি সরকার জনগণের ডাকে সাড়া দিবেন। সরকার কার জন্য, সরকার তো মানুষের জন্য। মানুষের ডাকে ও বিপদে যে সরকার সাড়া দেয়, সে সরকার ভালো সরকার। আর যে সরকার মানুষের খোঁজ খবর নেওয়ার সময় পায়না, এটা কোন সরকারই না। আমরা চাই , সরকার মানুষের খোঁজ নিক , দায়িত্ব নিক এবং সমাধানেরও চেষ্টা করুক ।

উপস্থিত বন্যার্তদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন,  আমরা আপনাদের কষ্টে সহানুভূতি প্রকাশ ও কষ্টের অংশীদার হতে এসেছি। এ খাদ্য সামগ্রীগুলো রিলিফ না , এগুলো ভাই ও মা-বোনদের জন্য উপহার। আমরা আপনাদের জন্য দোয়া করি,  আল্লাহ যাতে এ বিপদে আপনাদের ধৈর্য্য ধারণ করার শক্তি দান করেন। এও দোয়া করি, আল্লাহ যেন তাড়াতাড়ি আপনাদের এ বিপদ থেকে মুক্তি দেন এবং এ কষ্ট থেকে দীর্ঘস্থায়ী সমাধান দেন।

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় এ্যাসিসট্যান্ট সেক্রেটারী জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক  মুহাম্মদ শাহজাহান, স্থানীয় সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম, ডাকসুর জিএস এস.এম ফরহাদ, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যান ফেডারেশন  চট্টগ্রাম মহানগর সভাপতি এস, এম লুৎফর রহমান, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী ও উপজেলা  সেক্রেটারি তারেক হোসাইন প্রমুখ।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা...

আরও পড়ুন

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...

পটিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ক্ষেতমজুর ও কৃষক কল্যাণ সমিতির স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ

পটিয়া উপজেলার কৃষিক্ষেত্রের সামগ্রিক সংকট নিরসনের লক্ষ্যে এবং টানা বর্ষনে অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্থ আমনের বীজতলা, সবজি ক্ষেত, মৎস্য খামার ও পানের বরজ, লাম্পি রোগে...

সীতাকুণ্ডে বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৌলভি পাড়া এলাকায় বসতঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় সীতাকুণ্ড মডেল থানায়...