মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট

সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া থেকে তিনি চীন সফরে যাবেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোববার (২১ জুন) বিকেল পৌনে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
মালয়েশিয়ার স্থানীয় সময় রাত পৌনে ৯ টার দিকে তারা কুয়ালালামপুর পৌঁছাবেন।

আগামীকাল সোমবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুইটি সমঝোতা স্মারক সই হবে।

এ ছাড়া সাংস্কৃতিক বিনিময় আর মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দুটি দলিল সই হবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে শ্রমবাজার নিয়ে আলোচনা প্রাধান্য পাবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরে আমরা নিশ্চয়ই মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের আরও কর্মী নেওয়ার ব্যাপারে অনুরোধ করবো। কিন্তু আপনারা যারা মালয়েশিয়ার শ্রমবাজার ফলো করেন, তারা নিশ্চয়ই জানেন যে মালয়েশিয়া সরকার বিদেশী শ্রমিক আনার ক্ষেত্রে (সেটা শুধু বাংলাদেশ নয়, ইন্দোনেশিয়া, পাকিস্তানসহ অন্যান্য সব দেশের ক্ষেত্রে) বর্তমানে যে প্রক্রিয়াটা বিদ্যমান, সেই পুরো প্রক্রিয়াটাকে তারা একটা রিভিউ প্রসেসের মধ্যে নিয়েছে। সুতরাং আমরা মনে করি যখন রিভিউ প্রসেসটা শেষ হবে তখন বাংলাদেশ অগ্রাধিকার পাবে। আমাদের তরফ থেকে তো অবশ্যই তাদের অনুরোধ করা হবে।

পররাষ্ট্র সচিব জানান, সেই সঙ্গে মালয়েশিয়ার ক্ষেত্রে আপনাদের বলবো যে, মালয়েশিয়া হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম মুসলিম দেশ যারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। মালয়েশিয়া গত আসিয়ান-এর চেয়ার ছিল এবং আপনারা জানেন আসিয়ান-এর সাথে আমরা ডায়ালগ পার্টনার হিসেবে যুক্ত হতে চাচ্ছি। সুতরাং ওই সম্পর্কটাও আমরা ব্যবহার করতে চাই। তাছাড়া বিশ্বব্যাপী এবং আসিয়ান অঞ্চলে মালয়েশিয়া রোহিঙ্গা ইস্যুতে আমাদের একটা জোরালো সমর্থক। সুতরাং ওই বিষয়গুলোও আলোচনায় আসবে।

তিনি বলেন, অবশ্যই আমরা কর্মী নেবার জন্য মালয়েশিয়াকে অনুরোধ করবো, কিন্তু এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও যে বৈচিত্র্যময় ও জরুরী দিকগুলো আছে, সেগুলোও আলোচনা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর শেষে আগামীকাল সোমবার বেলা ৩ টায় চীন যাবেন। আগামী ২৬ জুন চীন সফর শেষে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...