মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

উখিয়ায় বালু উত্তোলনের সময় অবৈধ ড্রেজার মেশিন জব্দ করলো বনবিভাগ

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় ইনানী রেঞ্জের রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকায় অবৈধ বালু উত্তোলন করার সময় ড্রেজার মেশিন ও যাবতীয় সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার (২১ জুন) দুপুরে তুতুরবিল এলাকায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাথে ছিলেন ওয়ালা বিট কর্মকর্তা বজলু রশিদসহ বনবিভাগের ফোর্স।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, ইনানী রেঞ্জ এর অধীনে তুতুরবিল এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলন করা কালিন সময় একটি ড্রেজার মেশিন ও যাবতীয় সরঞ্জাম জব্দ করি।

এটি ইনানী রেঞ্জ এর অধীনে হলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেজাম উদ্দিন আহমেদ এর নির্দেশে আমরা এই অভিযান পরিচালনা করি।

প্রাথমিকভাবে ড্রেজার মেশিন এর মালিক তুতুরবিল এলাকার মৃত: আবুর ছেলে সরোয়ার বলে জানা গেছে।
বালু উত্তোলনে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, যারা পরিবেশ বিনষ্ট করে এইসব কার্যক্রম চালাচ্ছে তাদের ছাড় দেওয়া হবেনা। আমরা সবসময় তাদের কঠোর হাতে দমন করবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে হোটেলে নিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে...

বাঁশখালীতে ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে কিশোর গ্যাংয়ের হামলায় মা-মেয়ে আহত

চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্বকাপের ফাইনাল খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে কিশোর...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল, জয় পেয়েছে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায়...

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি...

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ...

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া...

আরও পড়ুন

বাঁশখালীতে ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে কিশোর গ্যাংয়ের হামলায় মা-মেয়ে আহত

চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্বকাপের ফাইনাল খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে কিশোর গ্যাংয়ের হামলায় মা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সার্জারি...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২০ জুলাই) উপজেলার ধলই ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মনিয়াপুকুর পাড় এলাকার...

বোয়ালখালীতে লবণ কারখানায় দগ্ধ আরও ২ জনের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ আরও দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে কারখানার অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হয়ে চার...

দৌছড়ি সীমান্তে পনের বস্তা ইউরিয়া সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে সার পাচার প্রতিরোধে অভিযান চালিয়ে ৭৫০ কেজি মালিকবিহীন ইউরিয়া সার জব্দ করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।রোববার (১৯ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে...