রবিবার, ১৯ জুলাই ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশন বসছে আজ। রবিবার (৭ জুন) বিকাল ৩টায় এই অধিবেশন শুরু হবে।

এই অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হবে।

সংসদ সচিবালয় সূত্র থেকে জানা গেছে, বাজেট অধিবেশনকে সামনে রেখে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বানের পর থেকেই এই প্রস্তুতি শুরু হয়।

রবিবার বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে। অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বেশ কিছু এলাকায় শনিবার (৬ জুন) থেকে আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা, বিক্ষোভ ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।

সংসদ সচিবালয়ের প্রকাশিত অধিবেশনের কার্যসূচি অনুযায়ী, প্রথম দিনে অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন ও শোকপ্রস্তাব উত্থাপন করা হবে। এরপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর তালিকাভুক্ত রয়েছে। এছাড়া ‘জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)’ এর আওতায় প্রাপ্ত নোটিশগুলো নিষ্পত্তি করা হবে।

একটি বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হবে। জ্বালানি বিষয়ে উত্থাপিত প্রস্তাবিত মোকাবিলার করণীয় নির্ধারণে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করবেন কমিটির সভাপতি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি অধিবেশনে বাজেট প্রস্তাবনা উত্থাপন ও পাস ছাড়াও সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনা হতে পারে। সংবিধান সংস্কারের লক্ষ্যে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠনের কাজ শেষ করা হবে। এছাড়া সংসদীয় কমিটিগুলো গঠনের কাজ শেষ করতে চায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেট আলোচনার আগেই কমিটি গঠনের কাজ শেষ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ থেকে ২৫ কার্যদিবস চলার পর ৩০ এপ্রিল শেষ হয়। এই অধিবেশনে মোট বৈঠক দিবস ছিল ২৫টি। অধিবেশনে মোট ৯৪টি বিল পাস হয়। আইন প্রণয়ন কার্যাবলি ছাড়াও প্রথম অধিবেশনে ৫টি স্থায়ী কমিটি এবং ২টি বিশেষ কমিটি গঠিত হয়।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সরকার নিরলসভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা...

চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শুক্রবার (১৭ জুলাই ) তিনি বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং...

‘ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে’

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাউল, ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার ও প্রায় ৪০ হাজার...