শনিবার, ১৮ জুলাই ২০২৬

খাগড়াছড়ির গুইমারার জালিয়াপাড়া বাজারে অগ্নিকাণ্ড

পুড়েছে জ্বালানি তেলের পয়েন্টসহ দুই ব্যবসা প্রতিষ্ঠান

অভি বড়ুয়া, খাগড়াছড়ি

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বালানি তেলের একটি প্যাকড পয়েন্টসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, আনসার ও হিল আনসারের যৌথ তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাজারের অন্যান্য দোকানপাট।

বুধবার ভোর রাতে জালিয়াপাড়া বাজারে আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের সময় সেনাবাহিনী, আনসার ও হিল আনসার সদস্যরাও আগুন নিয়ন্ত্রণ এবং আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন বাজারের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারেনি।

ফায়ার সার্ভিসের টিম লিডার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মহিউদ্দিন...

এনবিআরের সার্ভার হ্যাক করে মদ ও সিগারেটের চালান খালাসচেষ্টা, বিমান বন্দরে যুবক গ্রেপ্তার

কাস্টমস ডকুমেন্টস জালিয়াতিসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ...

সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেল সহস্রাধিক মানুষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উত্তর রামপুর...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায়...

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দুই সিএনজি; চালক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে একটি...

চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে...

আরও পড়ুন

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মহিউদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৭ জুলাই) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে উপজেলার খাগরিয়া...

এনবিআরের সার্ভার হ্যাক করে মদ ও সিগারেটের চালান খালাসচেষ্টা, বিমান বন্দরে যুবক গ্রেপ্তার

কাস্টমস ডকুমেন্টস জালিয়াতিসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ ও ৫০ লাখ শলাকা...

সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেল সহস্রাধিক মানুষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উত্তর রামপুর বায়তুশ শরফ কমপ্লেক্স পরিচালনা কমিটি ও উত্তর রামপুর ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা রুজুর মাত্র চার ঘণ্টার মধ্যে এজাহারনামীয় সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত নিরাপত্তাকর্মীর নাম আবু...