মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বাবার দাবি, পূর্ব শত্রুতার জেরে ছেলেকে হত্যা

সাতকানিয়ায় গণপিটুনিতে নিহত ‘মাদক কারবারি’, গ্রেপ্তার ১

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় ইয়াবা বিক্রি ও সেবনের প্রতিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ ও উত্তেজনার জেরে গণপিটুনিতে মো. সেলিম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, তিনি এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সহযোগী মো. মামুন (৩২) ও সৈয়দ হোসেন (৪০)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত সেলিম একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাটাখালী এলাকার আবুল খায়েরের ছেলে।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খতিরহাট এলাকার সৈয়দের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত সেলিমের বাবা আবুল খায়ের বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বৃহস্পতিবার মধ্যরাতে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পরপরই সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জহির আমিন চরতীর খতিরহাট এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মো. ইসমাঈল প্রকাশ ইমনকে (২৮) গ্রেপ্তার করেন। তিনি সৈয়দ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সেলিম ২০১৮ সালে স্থানীয় আলমগীর নামের এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় দায়ের হওয়া মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। ওই বছরের জাতীয় সংসদ নির্বাচনের ১৫ থেকে ২০ দিন আগে তিনি দুবাই চলে যান। পরে সরকার পরিবর্তনের পর দেশে ফিরে এলাকায় আধিপত্য বিস্তারের পাশাপাশি ইয়াবা ব্যবসার নিয়ন্ত্রণ নেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খতিরহাট বাংলা বাজার এলাকার পদ্মা পুকুরপাড়ে সৈয়দ হোসেনের ভাড়া বাসায় থেকে প্রকাশ্যে ইয়াবা বিক্রি ও সেবন করতেন বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়রা জানান, ওই বাসার সামনে রশিদ আহমদের একটি করাতকল রয়েছে, যা তার ভাই নুরু দেখাশোনা করেন। দীর্ঘদিন ধরে চলা ইয়াবা কারবার বন্ধ করতে নুরু সেলিমকে সতর্ক করলেও তিনি তা আমলে নেননি। উল্টো ঈদুল আজহার নামাজে যাওয়ার সময় সেলিম, পুতু, মামুন ও সৈয়দসহ কয়েকজন মিলে নুরুকে মারধর করেন।

পরে গদারঘোনা এলাকার সরওয়ার নামে এক যুবক ঘটনাটির প্রতিবাদ জানাতে গেলে তাকেও মারধর করে আটকে রাখা হয় বলে অভিযোগ ওঠে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মহিউদ্দিন ও ইমতিয়াজের নেতৃত্বে কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ঘটনাস্থলে যান। এ সময় সেলিমের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সেলিম ছুরি নিয়ে ধাওয়া দিলে তারা সরে যান।

এরপর গদারঘোনা এলাকা থেকে দুই শতাধিক লোক এসে সরওয়ারকে উদ্ধার করে এবং সেলিমের সহযোগী মামুনকে নিয়ে যায়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে সেলিম ও তার সহযোগীরা আবার ভাড়া বাসায় ফিরে আসে বলে জানা যায়।

স্থানীয়দের ভাষ্য, পরে গদারঘোনা থেকে আরও কয়েকশ মানুষ এসে ‘চোর-ডাকাত নেমেছে’ বলে বাসাটি ঘেরাও করে সেলিম ও তার সহযোগীদের গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যান।

শুক্রবার (২৯ মে) সকালে চরতী দূরদূরি সেন্টার এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের অনেকেই এ বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন। কেউ কেউ বিভ্রান্তিকর তথ্যও দেন।

তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, এলাকায় ইয়াবা ব্যবসা ও এর প্রতিবাদকারীদের ওপর হামলার ঘটনায় দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে ক্ষোভ জমে ছিল। এ ঘটনার মাধ্যমে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী, যিনি নিজেকে সৈয়দ হোসেনের স্ত্রী বলে পরিচয় দেন, বলেন, “সেলিম আমাদের বাসায় ভাড়া থাকত ঠিকই, কিন্তু সে ইয়াবা ব্যবসা করত কি না, তা আমরা জানি না। ঘটনার সময় কয়েকজন এসে সেলিমসহ অন্যদের বাসা থেকে বের করে মারধর করে।”

এদিকে নিহত সেলিমের বাড়িতে গিয়ে তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। তবে তার বাবা আবুল খায়ের মামলার এজাহারে দাবি করেছেন, পূর্ব শত্রুতার জের ধরে তার ছেলেকে হত্যা করা হয়েছে।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, “ঘটনার পর এলাকায় যাতে নতুন করে সংঘাত না ছড়ায়, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

তবে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে কোনো পুলিশ সদস্যকে টহলে দেখা যায়নি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, “চোর সন্দেহে সেলিম নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে সেলিমের বিরুদ্ধে একটি মারামারির মামলা পাওয়া গেছে। মাদকসহ অন্য কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...