বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কোরবানির ঈদকে ঘিরে নগরজুড়ে জমে উঠেছে পাটি-চাঁটাই ও গাছের গুঁড়ির বাজার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড় ও ফুটপাতে জমে উঠেছে কোরবানিসংশ্লিষ্ট সামগ্রীর অস্থায়ী বাজার। শেষ মুহূর্তের প্রস্তুতিতে নগরবাসীর ভিড়ে এখন সরগরম চকবাজার, দেওয়ানহাট, মুরাদপুর, বহদ্দারহাট, দুই নম্বর গেট, আগ্রাবাদ ও আতুরার ডিপো এলাকা।

কেউ কিনছেন মাংস কাটার গাছের গুঁড়ি, কেউ চাঁটাই কিংবা পাটি। আবার অনেকে গরুর খাবার হিসেবে খড়, ঘাস ও ভুসিও সংগ্রহ করছেন। ফুটপাতজুড়ে সারি সারি এসব সামগ্রী নিয়ে বসেছেন মৌসুমি বিক্রেতারা।

মঙ্গলবার বিকেলে চকবাজার এলাকায় দেখা যায়, ক্রেতারা চাঁটাই, টুকরি ও গাছের গুঁড়ি কিনতে দরদাম করছেন। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের আগের দুই-তিন দিনেই সবচেয়ে বেশি বিক্রি হয়।

নগরের বাসিন্দা জসিম উদ্দিন জানান, এবার তিনি আনোয়ারা থেকে একটি দেশি গরু কিনেছেন। ঈদের প্রস্তুতির অংশ হিসেবে আগে থেকেই ছুরি-বঁটি কিনে রেখেছেন। এখন মাংস কাটার জন্য চাঁটাই ও গাছের গুঁড়ি সংগ্রহ করছেন।

চকবাজারে অস্থায়ী দোকান বসিয়েছেন ইছা মিয়া। সারা বছর সবজি বিক্রি করলেও কোরবানির ঈদ এলেই ব্যবসার ধরন বদলে যায় তাঁর। এবার তিনি খড়, ভুসি, চাঁটাই, টুকরি ও গাছের গুঁড়িসহ প্রায় দুই লাখ টাকার পণ্য তুলেছেন। তিনি বলেন, গত দুই দিন ধরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতার চাপ সামলাতে হচ্ছে। আশা করছেন, ঈদের আগেই প্রায় সব পণ্য বিক্রি হয়ে যাবে।

একই চিত্র দেখা গেছে দেওয়ানহাট এলাকায়ও। সেখানে ছোট, মাঝারি ও বড় বিভিন্ন আকারের চাঁটাই বিক্রি হচ্ছে ২০০ থেকে ৬০০ টাকায়। গাছের গুঁড়ির দাম রাখা হচ্ছে ১০০ থেকে ৪০০ টাকা। সবুজ ঘাস ও শুকনা খড়ের আঁটি বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকায়। এছাড়া বিভিন্ন ধরনের ভুসির দাম কেজিপ্রতি ৬০ থেকে ৯০ টাকা। বাঁশের টুকরির দাম ২০০ থেকে ৫০০ টাকা এবং পাটির দাম পড়ছে ২০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত।

দেওয়ানহাট মোড়ে কয়েক দিনের জন্য অস্থায়ী ব্যবসা শুরু করেছেন দিনমজুর মোহাম্মদ ইউনুছ। তিনি জানান, প্রায় ১৪ হাজার টাকার পণ্য তুলেছেন। বিক্রি ভালো হওয়ায় লাভের আশাও করছেন তিনি।

ঈদকে ঘিরে নগরের এসব অস্থায়ী বাজার শুধু ক্রেতাদের প্রয়োজনই মেটাচ্ছে না, বরং স্বল্প আয়ের অনেক মানুষের জন্য বাড়তি আয়ের সুযোগও তৈরি করেছে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...