শনিবার, ২৩ মে ২০২৬

চট্টগ্রামে নিখোঁজের দুইদিন পর লিফটের নিচে মিলল যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলি এলাকার একটি ভবনের লিফটের নিচ থেকে মাশফিক (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যান। এরপর ফায়ার সার্ভিসের সহায়তায় লিফটের নিচের অংশ খুলে লাশ উদ্ধার করা হয়।

নিহতের স্বজন ও বন্ধুদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাশফিক বাসা থেকে বের হন।

সিসিটিভি ফুটেজে রাত ২টার দিকে তাকে আবার ভবনে প্রবেশ করে লিফটে ওপরে উঠতে দেখা যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সকালে ভবনের ১০ তলার লিফটের দরজা ভাঙা অবস্থায় দেখে সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ এসে লিফটের নিচ থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান জানান, সাড়ে বারোটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা খুলে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা জানতে সিসিটিভি ফুটেজ, আলামত ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করা হচ্ছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীতে শর্ট সার্কিটের আগুনে পাঁচ বসতঘর পুড়ে ছাই

কর্ণফুলী উপজেলার জুলধায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পাচঁটি বসতঘর...

কর্ণফুলীতে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩, কাভার্ডভ্যান ও মাইক্রোবাস জব্দ

চট্টগ্রামের কর্ণফুলীতে র‍্যাব ও ডিবি পুলিশের পৃথক অভিযানে প্রায়...

জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, আহত মুদির দোকানদারের মৃত্যু

কর্ণফুলীর চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম করা...

কর্ণফুলীতে গরুবাহী পিকআপ-লরির সংঘর্ষে হেলপার নিহত

কর্ণফুলী উপজেলার শিকলবাহায় গরু বহনকারী পিকআপের সঙ্গে লরির সংঘর্ষে...

চট্টগ্রাম চেম্বার নির্বাচন: পূর্ণ প্যানেলে জয়ী ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ১২ বছরেরও...

চট্টগ্রামে নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু করলেন ডিসি জাহিদ

ঈদুল আজহাকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে...

আরও পড়ুন

কর্ণফুলীতে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩, কাভার্ডভ্যান ও মাইক্রোবাস জব্দ

চট্টগ্রামের কর্ণফুলীতে র‍্যাব ও ডিবি পুলিশের পৃথক অভিযানে প্রায় ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গত শুক্রবার রাতে উপজেলার ফকিরনীর হাট এবং ক্রসিং...

জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, আহত মুদির দোকানদারের মৃত্যু

কর্ণফুলীর চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম করা এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।শনিবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে...

কর্ণফুলীতে গরুবাহী পিকআপ-লরির সংঘর্ষে হেলপার নিহত

কর্ণফুলী উপজেলার শিকলবাহায় গরু বহনকারী পিকআপের সঙ্গে লরির সংঘর্ষে পিকআপের হেলপার নিহত হয়েছেন।শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কলেজ বাজার কমিউনিটি হাসপাতালের সামনে...

চট্টগ্রাম চেম্বার নির্বাচন: পূর্ণ প্যানেলে জয়ী ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ১২ বছরেরও বেশি সময় পর সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করেছেন ব্যবসায়ীরা। শনিবার (২৩ মে) নগরীর আগ্রাবাদস্থ...