মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, আহত মুদির দোকানদারের মৃত্যু

কর্ণফুলী প্রতিনিধি

কর্ণফুলীর চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম করা এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম মো. আলী (৫৫)। তিনি পেশায় মুদির দোকানদার। তিনি চরলক্ষ্যা ৮ নম্বর ওয়ার্ডের মাগুন তালুকদার বাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে কুপিয়ে জখম করা হয়। এরপর চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, মো. আলীর সঙ্গে তাঁর এক প্রতিবেশীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় মো. আলীর নতুন বাড়ির সামনে উভয় পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বাধে। এর একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মো. আলী (৫৫) তাঁর স্ত্রী নুর আয়েশা (৫০) এবং তাঁর ছেলে ইকবালকে (৩২) কুপিয়ে জখম করা হয়।

স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। স্ত্রী ও ছেলে তিনদিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও শনিবার দুপুরে মো.আলীর মৃত্যু হয়।

এ ঘটনায় গত বুধবার মো. আলী ছেলের এমরান হোসেন (২৫) বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় – জাহাঙ্গীর আলম (৪০), আকবর (৩৩) এবং মো. আলমগীর (৪২) এর নাম উল্লেখ করা হয়।

নিহত মো. আলীর ভাতিজা ডা: মো.বেলাল বলেন, আমার চাচাকে মাথায় ধারালো কিরিচ দিয়ে জখম করা হয়েছিল। শনিবার দুপুরে তার মৃত্যু হয়। তার ছেলে ও স্ত্রীও এ ঘটনায় আহত হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, কুপিয়ে জখম করার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে সেই মামলায় আসামি করা হয়। সেই মামলা হত্যা মামলায় রূপান্তর হবে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...