বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নাইক্ষ্যংছড়িতে পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

আনোয়ার হোছাইন,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান )প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে পুকুরের পানিতে পড়ে আফিয়া জান্নাত নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের করলিয়ামুরা তাইজ্জার ডেবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মো. জাফর আলম ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা দৈনন্দিন কাজে ব্যস্ত থাকার ফাঁকে শিশুটি বাড়ির সামনে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে পাশের পুকুরে পড়ে যায় সে। পরে শিশুটির চিৎকার ও খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় দ্রুত ঈদগড় আল খিদমাহ প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা মো. আজিজুর রহমান বলেন, আমার মেয়েটা সবার চোখের আড়ালে কখন যে পুকুরে পড়ে গেছে বুঝতে পারিনি। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানালেন, সে আর বেঁচে নেই। এ শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।

স্থানীয় ইউপি সদস্য মো. আনোয়ার সাদেক বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। ছোট শিশুদের প্রতি পরিবারের সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। সামান্য অসাবধানতায় এমন দুর্ঘটনা ঘটে যাচ্ছে।

বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম কোম্পানি বলেন, শিশুটির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পরিবারটির প্রতি সমবেদনা জানাচ্ছি। বাড়ির আশপাশে পুকুর বা জলাশয় থাকলে শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের সচেতন হওয়া জরুরি।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নতুন সরকারের প্রথম বাজেট কাল, উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

প্রথমবারের মতো অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১০...

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় বড় ভাই নিহতের খবর শুনে ছোট ভাইয়েরও মৃত্যু

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় ট্রেন দুর্ঘটনায় বাঁশখালীর...

বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে পরে প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২)...

বিদেশি বিনিয়োগ আনলে ১.৫ শতাংশ ইনসেনটিভ মিলবে: প্রধানমন্ত্রী

দেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণা করেছেন...

চট্টগ্রামকে আধুনিক-পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রামকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে...

চকরিয়ায় মা-মেয়ে ধর্ষণকাণ্ড: আসামিদের পক্ষে দাঁড়াবেনা কোনো আইনজীবী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতি...

আরও পড়ুন

বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে পরে প্রাণ গেল কলেজছাত্রীর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার ১০ জুন ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের...

চকরিয়ায় মা-মেয়ে ধর্ষণকাণ্ড: আসামিদের পক্ষে দাঁড়াবেনা কোনো আইনজীবী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত ডাকাতি এবং মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের আলোচিত ঘটনায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেনা বা ওকালতনামা দিবেনা বলে...

বন্যপ্রাণী পাচারে আটক যুবকের এক বছরের সশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে উদ্ধার হওয়া একটি মুখপোড়া হনুমান ও ১২টি কচ্ছপকে...

বাকলিয়ায় শিশুধর্ষণ মামলা: বাদীর সাক্ষ্যগ্রহণে শুরু হলো বিচারকাজ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় বাদীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হয়েছে।বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...