মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ; জামায়াতপন্থী ৭ সদস্যের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনাঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন জামায়াতপন্থী সাত আইনজীবী। একই সময়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামীপন্থী আইনজীবীরা।

বুধবার বিকেলে সমিতির কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন সহসভাপতি অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনূস, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল বারী, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল জব্বার এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ মোরশেদ, অ্যাডভোকেট মো. রোবায়তুল করিম ও অ্যাডভোকেট মো. শাহেদ হোসাইন।

পদত্যাগের পাশাপাশি তারা চলমান নির্বাচন প্রক্রিয়াও বর্জনের ঘোষণা দেন।

জামায়াতপন্থী চট্টগ্রাম ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল আলম বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। একটি পক্ষের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে নির্বাচন আয়োজন করা হচ্ছে বলেই তারা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, তাদের প্যানেলের আরও ১২ জন প্রার্থীও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

তবে পদত্যাগপত্র এখনো আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার। তিনি বলেন, অফিস সময়ের পরে পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু পদত্যাগপত্র জমা দিলেই তা কার্যকর হয় না।

জানা গেছে, আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিন বর্তমান কমিটির মেয়াদও শেষ হবে। নির্বাচনকে সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনটি প্যানেলের মধ্যে বিরোধ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৩ এপ্রিল সমিতির নির্বাচনে ২১টি পদে সমসংখ্যক প্রার্থী থাকায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছিল নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচিতদের মধ্যে ১৪ জন ছিলেন বিএনপিপন্থী এবং সাতজন জামায়াতপন্থী।

এদিকে বুধবার দুপুরে আদালত প্রাঙ্গণে ‘সাধারণ আইনজীবী’ ব্যানারে আওয়ামীপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় তারা ‘বিএনপি ভোট চোর’ স্লোগান দেন।

বিক্ষোভে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ও দায়রা জজ আদালতের সাবেক পিপি এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট আয়ুব খান, অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন, অ্যাডভোকেট বজলুর রশিদ মিন্টু ও অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরীসহ কয়েকশ আইনজীবী।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ দিদার উদ্দীন বলেন, সমিতির ১৩৩ বছরের ইতিহাসে কখনো ভোটবিহীন বা ‘অটো কমিটি’ গঠনের নজির নেই। বর্তমান নির্বাচন কমিশন ‘পাতানো’ নির্বাচন আয়োজনের চেষ্টা করছে, যা সমিতির গণতান্ত্রিক ঐতিহ্যের পরিপন্থী।

অন্যদিকে সভাপতি পদপ্রার্থী ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ অভিযোগ করেন, বর্তমান কমিটি নিজেদের অনুগত নির্বাচন কমিশন গঠন করে একতরফাভাবে কমিটি ঘোষণা করেছে। তিনি দাবি করেন, বিরোধী প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহেও বাধা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কালো পতাকা মিছিলের ঘোষিত কর্মসূচি ঠেকাতে পাল্টা কর্মসূচি দেওয়া হলেও শত শত আইনজীবীর উপস্থিতিতে তাদের কর্মসূচি সফল হয়েছে। তবে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।...

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

আরও পড়ুন

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগ তথ্য প্রকাশ-সংক্রান্ত...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পৃথিবীতে যে শিশু আসবে সেই নবাগতকে স্বাগত...

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের চুনতি রেঞ্জের আজিজনগর বনবিটে বাগান সৃজনের কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ফিরোজ আহামদ (৬৮) নামে...

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর...