বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

স্বচ্ছতা-জবাবদিহিতার ছয় মাস নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে ব্যতিক্রমধর্মী সংবাদ সম্মেলন করেছেন। শুধু প্রশাসনিক কর্মকাণ্ডের বিবরণই নয়, সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তিনি জানতে চেয়েছেন—চট্টগ্রামের মানুষ প্রশাসনের কাছে কী প্রত্যাশা করে, কোথায় ঘাটতি রয়েছে এবং কীভাবে জনসেবা আরও কার্যকর করা যায়।

বুধবার (২০ মে) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘স্বচ্ছতা ও জবাবদিহিতার ৬ মাস’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন।

স্থানীয় সাংবাদিকদের মতে, কোনো জেলা প্রশাসকের এভাবে সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মসমালোচনা ও মতামত চাওয়ার ঘটনা বিরল। এর আগে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক থাকাকালেও দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে একই ধরনের আয়োজন করেছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচন, জঙ্গল সলিমপুর অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মানবিক উদ্যোগ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ গত ছয় মাসের নানা কার্যক্রম তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শুরুতে ভিডিওচিত্রের মাধ্যমে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগ উপস্থাপন করা হয়। সেখানে মানবিক কার্যক্রম, গণশুনানি, সাংস্কৃতিক আয়োজন, সরকারের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নেওয়া পদক্ষেপের চিত্র তুলে ধরা হয়।

ভিডিওচিত্রে বলা হয়, ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলার চ্যালেঞ্জের মধ্যেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছিল। নির্বাচন ঘিরে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ডের সমন্বয়ে বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করা হয়। প্রতিটি ভোটকেন্দ্রে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত এবং সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও তুলে ধরা হয়। নির্বাচনকে ‘অভিযোগহীন ও হতাহতবিহীন’ হিসেবে উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে।

আলোচনায় উঠে আসে জঙ্গল সলিমপুরে পরিচালিত অভিযানও। দীর্ঘদিন ধরে সন্ত্রাস, দখলদারিত্ব ও অপরাধচক্রের নিয়ন্ত্রণে থাকা এলাকাটিকে ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেন জেলা প্রশাসক। তিনি জানান, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে পরিচালিত অভিযানে কোনো প্রাণহানি ছাড়াই এলাকা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরবর্তী সময়ে সেখানে পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে।

এ ছাড়া ডিসি পার্কে ফুল উৎসব, ডিসি হিলে বাংলা নববর্ষ উদযাপন এবং ঈদুল আজহা উপলক্ষে ‘ফেস্টিভ সেল’ চালুর উদ্যোগও তুলে ধরা হয়।

জ্বালানি সংকট মোকাবিলায় অবৈধ মজুদ ও চোরাচালানবিরোধী অভিযানের কথাও জানান জেলা প্রশাসক। তিনি বলেন, এসব অভিযানের অংশ হিসেবে সীতাকুণ্ডে ২৫ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ভূমি উদ্ধার, শ্রমিক অধিকার, ফ্যামিলি কার্ড, খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, সংস্কৃতি চর্চা, কারাগারে মানবিক উদ্যোগ এবং প্রবাসীদের জন্য অনলাইন গণশুনানির মতো কার্যক্রমও তুলে ধরা হয়।

তবে পুরো আয়োজনের মূল আকর্ষণ হয়ে ওঠে জেলা প্রশাসকের আত্মসমালোচনামূলক বক্তব্য এবং সাংবাদিকদের কাছে সরাসরি মতামত চাওয়ার উদ্যোগ।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “গুরুত্বপূর্ণ এই জেলার দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছি কি না, কিংবা আরও কী করণীয় রয়েছে—সেটি জানতেই সমাজের দর্পণ হিসেবে কাজ করা গণমাধ্যমকর্মীদের সামনে এসেছি।”

তিনি বলেন, “সমাজের বাস্তব চিত্র সবচেয়ে বেশি তুলে ধরেন সাংবাদিকরা। তাঁদের পরামর্শ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

নিজের সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, “প্রত্যেক মানুষের মাঝেই কিছু সীমাবদ্ধতা থাকে, আমিও তার ব্যতিক্রম নই। তবে দায়িত্বের জায়গা থেকে শতভাগ উজাড় করে দিয়ে কাজ করার চেষ্টা করি।”

গণমাধ্যমের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “গত ছয় মাসে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহকর্মীরা যেভাবে সহযোগিতা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের সমালোচনা ও পরামর্শ আমাদের আরও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করবে।”

তিনি আরও বলেন, “চট্টগ্রামে যোগদানের পর থেকেই জেলাবাসীর প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছি। আগামীতে কী ধরনের প্রশাসন চান, আমরা কতটুকু সেবা দিতে পারছি—এসব বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ।”

সংবাদ সম্মেলনের শেষে সাংবাদিকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “কোনো কাজ খারাপ লাগলে সেটিও বলবেন, যাতে আমরা নিজেদের সংশোধন করতে পারি।”

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহিদুল করিম কচিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সৌরভ...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার ভোররাত ১টায় কোস্ট গার্ড...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় এজাহারনামীয় দুই আসামিকে চট্টগ্রাম থেকে আটক করেছে র‌্যাব। একই অভিযানে অপহৃত শিশুটিকেও উদ্ধার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...