শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বায়েজিদ বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে রাউজানের যুবক খুন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে দৃর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন হাসান রাজু(৩২) নামে রাউজানের এক যুবক।  এসময় মোছাম্মৎ রেশমি আক্তার (১১) একটি মেয়ে শিশুও গুলিবিদ্ধ হয়েছেন।

নিহত যুবক হাসান প্রকাশ রাজুর বাড়ি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে। তার বাবার নাম আবুল কালাম।

বৃহস্পতিবার ৭ মে রাত পৌনে ১০টার দিকে শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিশু রেশমী বায়েজিদ রৌফাবাদ কলোনী শহিদ মিনার গলি বাস বাড়িয়া রিয়াজ আহমেদ এর মেয়ে।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। পরে খবর পেয়ে বায়েজিদ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাজু রৌফাবাদ তার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন। বাসা থেকে বের হয়ে রাস্তায় আসার সাথে সাথে তাকে লক্ষ্য করে অজ্ঞাত যুবকরা গুলি করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ ফয়সাল আহম্মেদ।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। কী কারণে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে কাজ করছেন পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর হঠাৎ একদল দুর্বৃত্ত শহিদ মিয়ার কলোনির প্রবেশমুখে এসে রাজুকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় সেখানে থাকা একটি মেয়ে শিশুও গুলিবিদ্ধ হয়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য, প্রথমে তারা শব্দটিকে আতশবাজি কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিটের আওয়াজ মনে করেছিলেন। পরে বাইরে এসে রক্তাক্ত অবস্থায় রাজু ও গুলিবিদ্ধ শিশুকে পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা রাজুকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

ভিকটিম শিশুর বড় ভাই আহমেদ বলেন, বায়েজিদ রৌফাবাদ কলোনির শহিদ মিনার গলিতে তার বোন দোকানে যাওয়ার সময় কিছু সন্ত্রাসীরা হঠাৎ গুলিগুলি শুরু করে সেখান থেকে একটি গুলি বোনের এর চোখে লেগে গুরুতর আহত হয়।

চমেক পুলিশ ফাঁড়ির আইসি এসআই নুরুল আলম আশেক জানান, রেশমী আক্তার (১২) নামে আহত এক শিশুকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে ২ নং ওয়ার্ডে প্রেরণ করেন এবং ২ নং ওয়ার্ড থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৮ নং ওয়ার্ডে প্রেরণ করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...