মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বোয়ালখালীতে কালবৈশাখী ঝড়ে কৃষকের সর্বনাশ! পানিতে তলিয়ে গেছে কষ্টের ফসল

দেবাশীষ বড়ুয়া রাজু। বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে উৎসবের আবহে শুরু হয়েছিল বোরো ধান কাটা। তবে উৎসব মলিন হতে সময় নেয়নি কালবৈশাখী ঝড়ে। টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শত শত কৃষকের কষ্টের ফসল। এখন কৃষকের মাঝে আর আনন্দ নেই। আছে আর্তনাদ আর হাহাকার।

খোঁজ নিয়ে জানা গেছে, গত তিন দিনের টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৫৫ হেক্টর জমির পাকা ধান পানির নীচে তলিয়ে গেছে। এছাড়া কাটা ও মাড়াইয়ের জন্য রাখা ধানও বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হচ্ছে।
কৃষকেরা জানান, ধান কাটার শুরুতেই টানা তিন দিনের ঝড়ো বাতাস ও বৃষ্টির পানিতে লুটিয়ে পড়ে পাকা ধান। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা।

এর মাঝে নতুন করে যোগ হয়েছে তীব্র শ্রমিক সংকট। দুর্যোগপূর্ণ এই সময়ে দ্রুত ধান কাটতে না পারায় চরম বিপাকে পড়েছেন ।

বর্তমানে একজন শ্রমিকের দৈনিক মজুরি ১,১০০ টাকায় পৌঁছেছে। এর সাথে শ্রমিকের তিন বেলার খাবারের খরচ এবং পান ও সিগারেটের ব্যয় বহন করতে হচ্ছে। এত চড়া মজুরি দিয়েও পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না।

পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যেন “মরার ওপর খাঁড়ার ঘা” এমনটাই জানান তারা।
আমুচিয়া ইউনিয়নের কৃষক মো আব্দুল জলিল বলেন, ৫০ কানি জমিতে বোরো ধানের চাষ করেছেন তিনি।

ফলনও হয়েছে ভালো। ১২ কানি জমির ধান পানিতে তলিয়ে গেছে। এতে ৩ লাখ টাকার মতো ক্ষতির আশংকা করছেন তিনি। ওই এলাকার কৃষক এসএম বাবর জানান, তার ১২ একর জমির মধ্যে ৬ একর ধান নষ্ট হয়েছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হবে । একই কথা জানিয়েছেন কৃষক বিমলেন্দু বড়ুয়া, জিষু বড়ুয়া ও সোন ঘোষ।

এদিকে জ্যৈষ্ঠপুরা এলাকার কৃষক বাসু চৌধুরী বলেন, “বৃষ্টি শুরুর আগের দিন ধান কেটেছিলাম, কিন্তু ঘরে তুলতে পারিনি। সব শেষ হয়ে গেছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহানুর ইসলাম জানান, টানা বৃষ্টিতে প্রায় ৫৫ হেক্টর জমির ধান পানিতে ডুবে থাকায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ১০ হেক্টর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৫ হেক্টর সবজির ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, বোয়ালখালীতে এবার মোট ১ হাজার ৬৯২ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে মাত্র ৫ শতাংশ ধান কাটা শেষ হয়েছে, বাকি ৯৫ শতাংশ এখনো মাঠে রয়েছে। পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে। আবহাওয়া অনুকূলে থাকলে পুরো ধান কাটতে আরও ১৫–২০ দিন সময় লাগবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা...

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের...

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা...

সীতাকুণ্ডে রসুলপুর গ্রামে শত বছরের পুরনো ড্রেনের বন্ধ করে দেয়ায় দুই হাজার পরিবার পানিবন্দী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৭ নং কুমিরা ইউনিয়নের রসুলপুর গ্রামের...

আরও পড়ুন

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা অসাবধানতা ও গোয়েন্দা নজরদারির দুর্বলতা ছিল বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) ও...

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক চালক নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (২৬ মে) ভোর আনুমানিক পাঁচটার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট এলাকায়...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের একটি টিম।সোমবার (২৫ মে)...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে। জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র‌্যাব ও...