সোমবার, ২৫ মে ২০২৬

চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী সভা

জাতীয় পার্টি রাজনৈতিক ময়দানে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যাবে: আলহাজ্ব আবু তাহের

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের বলেছেন, জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে রাজনৈতিক ময়দানে বাধা-বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যাবে। দেশে তীব্র জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিশুদের হাম টিকা, আইনশৃঙ্খলা অবনতিসহ হাজারো সমস্যা বিরাজমান। দেশ এক অর্থনৈতিক সংকটের দিকে ধাবিত। মহান সংসদে দেশের সমস্য, সংকট নিয়ে সংসদ সদস্যদের আলোচনার জন্য তিনি আহবান জানান তিনি।

আজ (১১ এপ্রিল) শনিবার জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু তাহের উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, যারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলতে চায়-আবারো পাকিস্তানে নিয়ে যেতে চায় তাদের আকাঙক্ষা এদেশে বাস্তবায়ন হবে না। তিনি জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে দলকে সংগঠিত করার আহবান জানান।

সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নুরুচ্ছফা সরকার বলেন, আজ জাতীয় পার্টিকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। দক্ষিণ জেলা জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য জেলার আওতাভুক্ত সকল থানায় কর্মীসভা করার জন্য থানা নেতৃবৃন্দের প্রতি তিনি আহ্বান জানান তিনি।

দক্ষিণ জেলা জাপার যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য বোরহান উদ্দিন ফারুকীর পরিচালনায় নগরীর একটি রেস্তোঁরায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া চৌধুরী, আব্দুর রব চৌধুরী টিপু, এম এ সালেম, কাজী মুজিবুর রহমান ও মো. ইউসুফ চৌধুরী, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন ছিদ্দিকী, কে.এম. আবছার উদ্দিন রনি ও বাবুল আহমদ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম, মো. নুরুন্নবী, কাজী নুরুচ্ছাফা, সিরাজুল ইসলাম ইস্টিল, মাহাবুর রহমান, দুলা মিয়া মেম্বার, চট্টগ্রাম মহানগর শ্রমিক পার্টির মো. রাশেদ, স্বেচ্ছাসেবক পার্টির আজগর আলী, দক্ষিণ জেলা জাপা নেতা বদিউল আলম (প্রবাসী), মোঃ বাদশা মিয়া, ডাঃ খোরশেদ আলম, ডাঃ আব্দুল হালিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতির নেতা রুপেশ সরকার, এম ইরফান হোসেন, মোঃ রুবেল খান, আবুল কাশেম, মো. জমির, নুর হোসেন সওদাগর, নেজাম সওদাগর প্রমুখ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নেতাকর্মীদের জন্য চট্টগ্রামের ঐতিহাসিক মেজবানি ভোজের আয়োজন করা হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন...

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক...

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট আজ আদালতে দেওয়া হবে এবং...

আরও পড়ুন

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন- মহিউদ্দিন...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া সে যুবকের ১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন।আজ রবিবার(২৪মে) সকাল ৯টার দিকে গুলিয়াখালি...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।রবিবার (২৪ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু নোম্যান্সল্যান্ড...

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক যুগে ডেটা বা উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত বা ধারণা মাত্র।তিনি বলেন,...