বুধবার, ২৯ জুলাই ২০২৬

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম আনুষ্ঠানিকভাবে মে মাসে ঘোষণা করবে ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি!এই সত্যটি সবার সামনে আবারো নতুন করে তুলে ধরতে উদ্যোগ নিয়েছে সরকার,চলতি বছরের মে মাসে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন, ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জেনারেল সার্ভেয়ার ব্রিগেডিয়ার জেনারেল নুরে আলম মোঃ সরোয়ার । তিনি বলেন, চলমান এই জরিপ কার্যক্রম ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। আরো দুটি পাহাড় পরিমাপের শেষে চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম ঘোষণা করা হবে।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে সার্কিট হাউস কনফারেন্স রুমে সাংবাদিকদের এসব তথ্য জানান ভূমি রেকর্ড ও জরিপ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়, প্রথমবারের মতো সরকারি উদ্যোগে মাঠপর্যায়ে জরিপ কাজ শুরু করেছে সার্ভে অধিদপ্তরের ৪টি গ্রুপের ২৭জন সার্ভেয়ারের একটি দল। পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় গুরুত্বপূর্ণ কয়েকটি সুউচ্চ পর্বতের উচ্চতা পরিমাপ করা হয়েছে, চলতি বছরের মে মাসে আনুষ্ঠানিকভাবে তা সবার কাছে তুলে ধরা হবে।

সরকারের এই উদ্যোগে ভৌগোলিক তথ্যভান্ডার সমৃদ্ধ হওয়ার পাশাপাশি পর্যটন খাতেও সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত,বান্দরবান জেলার,রুমা ও থানচি উপজেলার আয়েতলাং পাহাড়, যোত্লাং, কেওক্রাডং, তাজিংডং ১ ও ২, সাকাহাফং ১ ও ২, যোগিহাপংসহ ৮টির বেশি সম্ভাব্য উচ্চতম শৃঙ্গের উচ্চতা মাপতে আধুনিক প্রযুক্তির ব্যাবহার করে পরিমাপ করছেন সার্ভে অধিদপ্তরের বিশেষজ্ঞরা।

চলতি ২০২৬ সালের ৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই পরিমাপ প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে বলে জানানো হয়। এছাড়াও দুটি পাহাড়ের মধ্যে একটি ভারতে মিজোরামে অংশ পড়াতে দেশের অভ্যন্তরে আরো একটি পাহাড় পরিমাপের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক আব্দুল রব হাওলাদার, টিম লিডার দেবাশীষ সরকার, মেজর তৌহিদ ও মোঃ বশির উদ্দিনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...