রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বোয়ালখালীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

দেবাশীষ বড়ুয়া রাজু। বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ এপ্রিল ) দুপুরে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের তালতল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ফারুক।

এসময় ভেকু দিয়ে ফসলি জমির টপসয়েল কাটায় বদিউল আলমের ছেলে মো. মানিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-ধারা অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মেহেদি হাসান ফারুক জানান, ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ আসছে। এসব অবৈধ মাটি কাটা প্রতিরোধে রাতদিন প্রশাসনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

এব্যাপারে সবাইকে সবাইকে সামাজিকভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
আদালত পরিচালনায় সহযোগিতা করেন
বোয়ালখালী থানা পুলিশের একটি দল এবং আনসার সদস্যরা।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বেইলি রোডে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর নাট্যপাড়ায় সপরিবারে হাজির হয়ে শিশুতোষ নাটক উপভোগ করলেন...

চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নগরের পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেইট চিটাগাং শপিং কমপ্লেক্সে...

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগেজে ২০০ কার্টন সিগারেট

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স...

জাতীয় পার্টি রাজনৈতিক ময়দানে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যাবে: আলহাজ্ব আবু তাহের

জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক...

মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট হান্ট টি-টোয়েন্টি ক্রিকেট...

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে সহায়তা প্রদান

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউছুপের বাপের...

আরও পড়ুন

চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নগরের পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেইট চিটাগাং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে আগুনের ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিস...

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগেজে ২০০ কার্টন সিগারেট

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স দুবাই থেকে আসা ফ্লাইদুবাইর যাত্রী তৌহিদুল ইসলাম আরাফাতের ব্যাগেজ তল্লাশি করে ২০০ কার্টন সিগারেট উদ্ধার...

জাতীয় পার্টি রাজনৈতিক ময়দানে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যাবে: আলহাজ্ব আবু তাহের

জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের বলেছেন, জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে রাজনৈতিক ময়দানে বাধা-বিপত্তি উপেক্ষা করে...

মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট হান্ট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব।আজ শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মোহরা...