বুধবার, ১৭ জুন ২০২৬

মিরসরাইয়ে ট্রাক থেকে স্টিলের বান্ডেল ছিড়ে পথচারী নিহত

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে চারটি গাড়ির সংঘর্ষে ট্রাক থেকে স্টিলের বান্ডেল ছিড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিন সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যান চলাচল ধীরগতির থাকায় প্রথমে একটি পিকআপের পেছনে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এরপর ওই কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় স্টিলের বান্ডেলবাহী একটি ট্রাক। পরে ট্রাকটির পেছনে আরও একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে চারটি যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে।

এ সময় ট্রাকে থাকা প্রায় ৫ টন ওজনের স্টিলের বান্ডেল ছিঁড়ে পড়ে একটি কাভার্ডভ্যানের ওপর। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক সিটে আটকা পড়েন। একই সময়ে রাস্তা পারাপারের সময় এক পথচারী দুর্ঘটনার মধ্যে পড়ে গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় পথচারী আশরাফ (১৮) মারা যান। তিনি মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৈতন্যেরহাট এলাকার পেয়ারুল হকের ছেলে। আহতরা হলেন—সোহাগ (২০), রাসেল (৩২) এবং নুরুল আমিন (২৮)।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তারেক জোবায়ের জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক পথচারীর মৃত্যু হয়।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে।সবার...

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ হচ্ছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার (১৬ জুন)...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

আরও পড়ুন

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মামুন হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের একাদশ...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গচ্ছাবিল...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...