মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মহালছড়িতে সামাজিক সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’র আত্মপ্রকাশ

মহালছড়ি প্রতিনিধি

“তারুণ্যের শক্তি, মহালছড়ির প্রগতি”—এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’। এলাকার শিক্ষিত ও উদ্যমী কিছু তরুণদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি মহালছড়ির সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

বুধবার (৮ এপ্রিল) এক সাধারণ সভার মাধ্যমে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সভায় বক্তারা বলেন, দল-মত নির্বিশেষে মহালছড়ির শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এই সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে। বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তরুণ সমাজকে সামাজিক কাজে সম্পৃক্ত করাই এর মূল লক্ষ্য।

ঘোষিত কমিটিতে মোঃ খালেদ মাসুদ সাগর-কে সভাপতি এবং মোঃ আব্দুল কাদের সিয়াম-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
১১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটিতে অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি মোঃ আতাউর রহমান রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক তুষান চাকমা, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ইয়াসিন আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সূর্য মারমা, অর্থ সম্পাদক মোঃ দুলু মিয়া, সমাজকল্যাণ সম্পাদক উম্মে তাসলিমা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাসান এবং নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সোহাগ ইসলাম (সাকিব)।

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মোঃ খালেদ মাসুদ সাগর জানান, “আমরা চাই মহালছড়িকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে। শিক্ষার হার বৃদ্ধি, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার মাধ্যমে আমরা একটি ইতিবাচক পরিবর্তন আনতে চাই।

আমাদের এই পথচলায় আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, সংগঠনটির অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে মহালছড়ির ২৪ মাইল এলাকায়। অনেকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় পর্যায়ে সংগঠনটিকে ঘিরে ব্যাপক আলোচনা উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় সচেতন মহল আশা করছেন, ‘হৃদয়ে মহালছড়ি’ তাদের সৃজনশীল কাজের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

আরও পড়ুন

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ: সেমির আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্বের সেমিফাইনালের আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল। আজ সোমবার ঢাকা কমলাপুরস্থ বীরশ্রেষ্ট শহীদ মোস্তফা...

অটোরিকশার ঋণের টাকা পরিশোধ থেকে বাঁচতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যা করে দেবর

আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, অটোরিকশা কেনার জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ...