মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

পতেঙ্গায় ২৪৮০ লিটার অকটেন জব্দ, পেট্রোলিয়াম কর্পোরেশনে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার তালতলা এলাকায় লাইসেন্স ছাড়া অকটেন মজুত করার অভিযোগে জয়নাল আবেদিন নামে এক ব্যবসায়ীকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রায় ২ হাজার ৪৮০ লিটার অকটেন জব্দ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে পতেঙ্গার তালতলা এলাকার ‘হাফেজ মোবারক আলী শাহ ট্রেডার্স’-এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা।

অভিযান সূত্রে জানা যায়, দোকানটির মালিক জয়নাল আবেদিনের প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ১১টি ড্রামে (প্রতি ড্রাম ২০০ লিটার) ও ১৪টি প্লাস্টিক জারে (প্রতি জার ২০ লিটার) মোট প্রায় ২ হাজার ৪৮০ লিটার অকটেন পাওয়া যায়।
এসব জ্বালানি লাইসেন্স ছাড়াই মজুদ করা হয়েছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা বলেন, জয়নাল আবেদিন নিজেকে একাধিক বাণিজ্যিক স্পিডবোটের মালিক হিসেবে পরিচয় দিলেও অকটেন কেনার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
তিনি অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। এ ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা লঙ্ঘনের দায়ে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এছাড়া একই আইনের ২১(ক) ধারা অনুযায়ী মজুদকৃত অকটেন জব্দ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে এসব অকটেন নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্যারের নির্দেশনা মোতাবেক জ্বালানি তেল মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম জেলা প্রশাসন নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে এবং এটি অব্যাহত থাকবে।

এদিকে আবাসিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে এভাবে বিপজ্জনক দাহ্য পদার্থ মজুত রাখায় জননিরাপত্তা হুমকির মুখে পড়েছিল। এ ধরনের অবৈধ মজুতবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

আরও পড়ুন

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ: সেমির আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্বের সেমিফাইনালের আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল। আজ সোমবার ঢাকা কমলাপুরস্থ বীরশ্রেষ্ট শহীদ মোস্তফা...