মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বয়লার দুর্ঘটনায় প্রাণ গেল মিরসরাইয়ের যুবক ফরহাদের

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

রাজধানীর আশুলিয়ায় একটি গার্মেন্টস কারখানায় বয়লার দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চট্টগ্রামের মিরসরাইয়ের ফরহাদ হোসেন (৩৮) নামের এক যুবক। সোমবার (৬ এপ্রিল) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

নিহত ফরহাদ মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জমাদার গ্রামের বাসিন্দা। তিনি মৃত রফিকুল ইসলামের বড় ছেলে। পেশায় তিনি আশুলিয়ার জিরাবো এলাকার ট্যাক্সটাউন ডাইং অ্যান্ড গার্মেন্টসে বয়লার পরিচারক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের ছুটি শেষে গত ২৮ মার্চ কর্মস্থলে যোগ দেন ফরহাদ। ওইদিন বয়লারে ডি-স্কেলিংয়ের কাজ করার সময় ম্যানহোল খুলতে গিয়ে বয়লারের ভেতরের ভ্যাকুয়াম ও কেমিক্যাল হঠাৎ ব্যাক করলে দুর্ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর দগ্ধ হন। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে টানা ৯ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

জানা গেছে, ফরহাদ দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে ওই কারখানায় কর্মরত ছিলেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তিনি স্ত্রী ও সাড়ে তিন বছরের এক কন্যা সন্তান রেখে গেছেন।

ফরহাদের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমানসহ বাংলাদেশ বয়লার পরিচারক অ্যাসোসিয়েশনের সদস্যরা।

নিহতের মামা ও মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নুরুল কবির বলেন, ‘আমার বোনের পাঁচ সন্তানের মধ্যে ফরহাদ ছিল সবার বড় ছেলে। তাকে হারিয়ে পুরো পরিবার ভেঙে পড়েছে। বড় ছেলেকে হারিয়ে আমার বোন পাগলপ্রায়।’

বাংলাদেশ বয়লার পরিচারক অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম বলেন, ‘ডি-স্কেলিংয়ের সময় ম্যানহোল খুলতেই বয়লারের ভেতরের ভ্যাকুয়াম ও কেমিক্যাল ব্যাক করে এই দুর্ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে তার খোঁজখবর নিয়েছি এবং মরদেহ বাড়িতে পাঠানোর প্রক্রিয়ায় সহায়তা করেছি।’

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং রেইস অনলাইন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MOU) স্বাক্ষরিত হয়েছে। পার্কভিউ...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...