মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কোতোয়ালী পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ  ডেঞ্জার কিশোর গ্যাং গ্রুপের ১১ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সিএমপির কোতোয়ালি থানা পুলিশের বিশেষ  অভিযানে নগরীর জামালখান এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ডেঞ্জার কিশোর গ্যাং গ্রুপের ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কোতোয়ালী থানাধীন জামালখান ডাক্তার খাস্তগীর স্কুলের গেইটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।

গ্রেপ্তাররা হলেন –ডেঞ্জার কিশোর গ্যাং গ্রুপের দলনেতা শামিম (২২), মোঃ আরমান হোসেন (১৯), মোঃ বাপ্পী (১৯), নাছির উদ্দিন রিয়াদ (১৯), মোঃ সাইম হোসেন সোহাগ (১৯), মোঃ হোসেন (২৩), মোঃ আল আমিন (১৯), মোঃ রিয়াদ (১৯), মোঃ তামজিদ (১৯), মোঃ অনিক আকরাম (১৯), নিরব গাঙ্গুলী (১৯)।

এসময় তাদের কাছ থেকে ১টি টিপছোরা, ১টি কিরিচ, ১টি চাপাতি, ৮টি লাঠি, ১৫ পিস ইটের টুকরা, ১টি লোহার ধামা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ডেঞ্জার কিশোর গ্যাং গ্রুপের প্রধান মোঃ শামীমের নেতৃত্বে শুক্রবার বিকেলে খাস্তগীর স্কুলের গেইটের সামনে গ্রেপ্তাররা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে শক্তির মহড়া, জনমনে আতঙ্ক, ত্রাস ও রাস্তায় যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ওসি মোঃ আফতাব উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে থানায় মামলা রজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

চট্টগ্রামে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ১৭ জুন শুরু

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক...

আরও পড়ুন

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ: সেমির আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্বের সেমিফাইনালের আশা জিইয়ে রাখল চট্টগ্রাম জেলা দল। আজ সোমবার ঢাকা কমলাপুরস্থ বীরশ্রেষ্ট শহীদ মোস্তফা...