সোমবার, ২৫ মে ২০২৬

৫৫ বছর ধরে তক্তার সেতুতে ঝুলে আছে জীবনের হিসাব

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন ও কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মধ্যবর্তী দুর্গম জনপদে আজও নির্মিত হয়নি একটি সেতু।

হরিণখাইয়া নামের একটি খালের ওপর ঝুঁকিপূর্ণ ভাঙাচোরা কাঠের তক্তাই এখন প্রায় পাঁচ হাজার মানুষের একমাত্র ভরসা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই অস্থায়ী সেতু দিয়ে পারাপার করছেন শিশু, নারী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ।

শুক্রবার (৩ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের ওপর স্থানীয়দের উদ্যোগে তৈরি করা তক্তার সেতুটি বহু জায়গায় ভেঙে গেছে। কোথাও তক্তা নেই, কোথাও নড়বড়ে। নিচে চাষাবাদের জন্য বাঁধ দিয়ে রাখা খাল ভর্তি পানি—যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, এই খালটি দুই ইউনিয়নের একাধিক গ্রামের সংযোগস্থল। গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শিয়াপাড়া, হরিণপাড়া, ঘোনাপাড়া, উত্তর থোয়াঙ্গাকাটা এবং বাইশারীর নারিচবুনিয়া এলাকার বাসিন্দাদের চলাচলের একমাত্র পথ এটি।
সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। প্রতিদিন শত শত শিক্ষার্থী ঝুঁকি নিয়ে এই তক্তার সেতু পাড়ি দিয়ে যায় বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ, বাইশারী দাখিল মাদ্রাসা, বাইশারী মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলিমিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আলিমিয়া পাড়া দারুল ইহসান জুনিয়র দাখিল মাদ্রাসায়।

বর্ষা মৌসুম এলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যায় পুরো সেতু। তখন যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে। জরুরি রোগীকে কাঁধে বা কোলে করে খাল পার করতে হয়। এমনকি মৃতদেহ বহন করাও হয়ে ওঠে কষ্টকর।

এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে জনপ্রতিনিধিদের কাছে দাবি জানানো হলেও আজ পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি।

দুই বছর আগে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন আলিমিয়া পাড়া দারুল ইহসান জুনিয়র দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মোছাম্মৎ তামান্নার বাবা মো. আব্দুল খালেক। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, আমার মাইয়া স্কুল থেইকা ফিরার পথে বর্ষার পানিতে ভেসে গেছিল। আমরা শুধু লাশ পাইছি। একটা ব্রিজ থাকলে আজ আমার মাইয়া বাঁচতো।

আরেক শিক্ষার্থী মো. ইব্রাহিমের বাবা মো. মোতাহের বলেন, আমার ছেলেও ওই খালে তলায়ে গেছিল। সহপাঠীরা খবর দেওয়ায় বাঁচানো গেছে। প্রতিদিন ভয় নিয়ে থাকি—কখন কি হয়!

স্থানীয় বাসিন্দা মো. নুরুল ইসলাম, মো. দুদু মিয়া, মো. ইউনুস, মো. আব্দুর রশিদ, ছফুরা বেগম ও রুমি আক্তারসহ অনেকে বলেন, আমরা আর কতদিন এই ঝুঁকি নিয়ে চলাচল করবো? আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি এভাবেই ঝুঁকির মধ্যে থাকবে? দ্রুত একটি পাকা সেতু চাই।

গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল জব্বার স্বীকার করেন, এলাকাবাসীর যাতায়াতে অনেক কষ্ট হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

গর্জনিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনিরুল আলম বলেন, বিষয়টি আমার জানা আছে। আমরা চেষ্টা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে।

তবে স্থানীয়দের দাবি, শুধু আশ্বাস নয়—দ্রুত কার্যকর উদ্যোগ চান তারা। কারণ প্রতিটি দিনই এখানে জীবনের সঙ্গে লড়াই করে পথ চলতে হয়।

হরিণখাইয়া খালের ওপর একটি স্থায়ী সেতু—এটাই এখন এই জনপদের হাজারো মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন...

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক...

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট আজ আদালতে দেওয়া হবে এবং...

আরও পড়ুন

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন- মহিউদ্দিন...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া সে যুবকের ১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন।আজ রবিবার(২৪মে) সকাল ৯টার দিকে গুলিয়াখালি...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।রবিবার (২৪ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু নোম্যান্সল্যান্ড...

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট আজ আদালতে দেওয়া হবে এবং সাত-আট কার্যদিবসের মধ্যেই বিচারকাজ শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই অপরাধ...