বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বাঁশখালীতে মাকে হত্যা মামলায় স্ত্রীসহ ছেলে গ্রেপ্তার

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিজের মাকে হত্যা মামলার আসামি স্ত্রীসহ ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়ে বলে জানান বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ।

গ্রেপ্তাররা হলেন নিহত রেহেনা বেগমের ছেলে মো. কাসেম (২৮) ও তার স্ত্রী নার্গিস আক্তার (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের জুন সালে বাঁশখালী উপজেলা বৈলছড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব অভ্যারখিল এলাকায় মোজাফফর আহমদের স্ত্রী রেহেনা বেগমকে বিদেশ থেকে পাঠানো টাকার লেনদেনকে কেন্দ্র করে দা দিয়ে নিজের মাকে গলা কেটে হত্যা মামলায় পলাতক মোঃ কাসেম ও তার স্ত্রী নার্গিস আক্তারকে গতকাল সন্ধ্যায় বাঁশখালী থানার এসআই বিভাস কুমার সাহার নেতৃত্বে অভিযান পরিচালনা করে র‍্যাব -১৫ এর সহযোগিতায় চকরিয়া থানা এলাকায় থেকে গ্রেফতার করা হয়।

এছাড়াও একই উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনা করে দিন পাঁচ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে সাতকানিয়া থেকে এবং সাধনপুর ইউনিয়ন থেকে দুই পেশাদার চোরকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...