বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মানবিক উদ্যোগে স্বস্তি নাইক্ষ্যংছড়ির প্রান্তিক জনগোষ্ঠীর

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাতটি গ্রামের শত শত রোগী। প্রত্যন্ত এলাকা থেকে আগত দরিদ্র ও অসহায় মানুষের অংশগ্রহণে শিবিরটি প্রাণবন্ত হয়ে ওঠে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল আনুমানিক ১১টায় উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ম্রাছাঅং চাক কারবারী আদিবাসী পাড়ার কমিউনিটি সেন্টারে এ চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম লায়ন চক্ষু হাসপাতাল ও বান্দরবান জেলা ডায়াবেটিক হাসপাতালের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

শিবিরটির উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা ও মেডিসিন কনসালট্যান্টের সাবেক উপপরিচালক ডা. অংচালু। এতে চট্টগ্রাম লায়ন হাসপাতালের সিনিয়র চিকিৎসক ডা. আফরিন সুলতানা, ডা. সাইমুম নাহার, ডা. মোহাম্মদ নঈম উদ্দিন, ডা. রুবিসহ অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা অংশ নেন।

শিবিরে রোগীদের চোখ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান এবং কিছু ক্ষেত্রে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় বলে আয়োজকরা জানিয়েছেন।

শিবিরে চিকিৎসা নিতে আসা একাধিক রোগী জানান, দূরবর্তী পাহাড়ি এলাকা থেকে উপজেলা বা জেলা শহরে গিয়ে চিকিৎসা নেওয়া তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। এমন উদ্যোগে তারা ঘরের কাছেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয়েছেন।

এক রোগী বলেন, আমরা গরিব মানুষ, শহরে গিয়ে চিকিৎসা করানো কঠিন। এখানে ডাক্তার এসে চিকিৎসা দেওয়ায় অনেক উপকার হয়েছে।

আয়োজকরা জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজে চিকিৎসা সেবা পায়, সেই লক্ষ্য নিয়েই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

একজন আয়োজক বলেন, বিশেষ করে চোখের সমস্যায় ভোগা মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এ ধরনের চিকিৎসা শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত এমন আয়োজন হলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।

বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর বলেন, মানবিক উদ্যোগ হিসেবে এটি একটি প্রশংসনীয় আয়োজন। সমাজের বিত্তবানদেরও এ ধরনের কাজে এগিয়ে আসা উচিত।

দৈনিক নিলগীরি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুজাম্মেল হক বলেন, দূরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয়রা আশা প্রকাশ করে বলেন, এ ধরনের মানবিক চিকিৎসা সেবা কার্যক্রম নিয়মিত আয়োজন করা হলে পাহাড়ি অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী আরও বেশি উপকৃত হবে।

স্বাস্থ্যসেবার সীমিত সুযোগের মধ্যে নাইক্ষ্যংছড়ির মতো দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা শিবির শুধু চিকিৎসাই নয়, প্রান্তিক মানুষের কাছে এনে দেয় স্বস্তি ও আশার আলো।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...