বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

স্বপ্নের দেশে যেতে জীবন বাজি রেখে অনিশ্চিত গন্তব্যে বাইশারীর যুবকরা

আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান ) প্রতিনিধি

বান্দরবানের সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়ন থেকে উদ্বেগজনক হারে বাড়ছে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা। শীত মৌসুমে সমুদ্র শান্ত থাকাকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে মানবপাচারকারী দালালচক্র।

গত এক মাসেই এই ইউনিয়ন থেকে অন্তত ২০ থেকে ৩০ জন যুবক জীবনের ঝুঁকি নিয়ে গোপনে সাগরপথে পাড়ি জমিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যৌথ খামার পাড়া, উত্তর বাইশারী, লম্বাবিল তিতারপাড়া ও হলুদিয়াশিয়া এলাকা থেকে একাধিক যুবক দালালদের মাধ্যমে দেশত্যাগ করেছেন। তাদের অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় পরিবারগুলো পড়েছে চরম অনিশ্চয়তায়।

যেসব যুবক সম্প্রতি গেছেন, তাদের মধ্যে রয়েছেন—যৌথ খামার পাড়ার মো. নুরুল আমিন, মো. জাকির, মো. শামসুল আলম, মো. মতিউর রহমান, মো. আরিফ, মো. মুহিব উল্লাহ, মো. নয়ন, মো. সেলিম; উত্তর বাইশারীর মো. তারেক, মো. আজিজ, মো. রিদুয়ান, মো. আব্দুল আমিন; লম্বাবিলের মো. আজিম এবং হলুদিয়াশিয়ার আনছার উল্লাহ ও মো. আকাশসহ আরও অনেকে।

 ১৫ বছরেও ফেরেনি যারা

স্থানীয়দের ভাষ্য, এটি নতুন কোনো ঘটনা নয়। প্রায় দেড় দশক আগে একইভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করা অনেকেরই আর কোনো খোঁজ মেলেনি। নিখোঁজদের মধ্যে রয়েছেন নারিচবুনিয়ার মো. ফজলুল হক, হলুদিয়াশিয়ার মো. দেলোয়ার হোসেন, পূর্ব বাইশারীর মো. মনছুর আলম ও কাগজিখোলার মো. আব্দুল জলিলসহ আরও অনেকে।

নিখোঁজদের স্বজনরা জানান, বছরের পর বছর কোনো সন্ধান না পেয়ে অনেক পরিবার তাদের প্রিয়জনের কুলখানিও সম্পন্ন করেছেন। তবুও অপেক্ষা থামেনি।

এক স্বজন বলেন, “১৫ বছর হয়ে গেছে, কোনো খোঁজ পাইনি। এখনো অপেক্ষা করছি। কিন্তু মনে হয় আর ফিরে আসবে না।”

ফিরে আসাদের ভয়াবহ অভিজ্ঞতা

কয়েক মাস আগে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ইন্দোনেশিয়ায় আটক হয়ে দেশে ফিরে আসা কয়েকজন যুবক জানিয়েছেন বিভীষিকাময় অভিজ্ঞতার কথা।

করলিয়ামুরা এলাকার মো. আবুল কাশেম, মো. মুফিজুর রহমান ও নূর মোহাম্মদ কালু বলেন, শুরুতে ভালো চাকরি ও উচ্চ আয়ের প্রলোভন দেখানো হয়। পরে মাঝসমুদ্রে নিয়ে গিয়ে ৫ থেকে ৮ লাখ টাকা দাবি করে দালালরা।

একজন বলেন, “টাকা না দিলে মারধর করত। এমনকি মেরে সাগরে ফেলে দেওয়ার হুমকিও দিত। আমরা অনেকে নির্যাতন সহ্য করে বেঁচে ফিরেছি।”

তারা আরও জানান, ইন্দোনেশিয়ায় আটক হয়ে প্রায় এক বছর কারাভোগ করতে হয়েছে। পরে একটি আন্তর্জাতিক এনজিওর সহায়তায় দেশে ফিরতে পেরেছেন তারা।

কর্মসংস্থান সংকটই মূল কারণ

খোঁজ নিয়ে জানা গেছে, বাইশারী ইউনিয়নে স্থায়ী কর্মসংস্থানের তেমন সুযোগ নেই। রাবার বাগানকেন্দ্রিক সীমিত কিছু চাকরি থাকলেও তা সবার জন্য যথেষ্ট নয়। ফলে শিক্ষিত অনেক তরুণ হতাশ হয়ে ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রার পথ বেছে নিচ্ছেন।

স্থানীয়রা জানান, পাশের গর্জনিয়া ও ঈদগড় ইউনিয়ন থেকেও ইতোমধ্যে শত শত যুবক অবৈধভাবে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছেন।

 দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি

এ বিষয়ে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবী জানিয়ে বাইশারী ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. আনোয়ার হোসাইন বলেন, “অবৈধ পথে বিদেশ যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। আমরা সচেতন করছি, কিন্তু দালালদের প্রলোভন বড় হয়ে দাঁড়াচ্ছে।”

৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. আনোয়ার সাদেক বলেন, “কর্মসংস্থানের অভাবই মূল কারণ। সরকারিভাবে কাজের সুযোগ বাড়াতে হবে।”

৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. নূর মোহাম্মদ পুতন বলেন, “দালালচক্র খুব সক্রিয়। প্রশাসনের কঠোর নজরদারি জরুরি।”

৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. বেলাল বলেন, “যারা গেছে তাদের অনেকেই নিখোঁজ বা নির্যাতনের শিকার হয়েছে—এটি অত্যন্ত উদ্বেগজনক।”

৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. আবু তাহের বলেন, “পরিবারগুলোকে আরও সচেতন হতে হবে। শুধু প্রশাসন দিয়ে এটি ঠেকানো সম্ভব নয়।”

বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম কোম্পানি বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মানুষকে সচেতন করছি। প্রশাসনের সহযোগিতায় দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, “মানুষ আমাদের কথা কতটা শুনবে জানি না। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তবর্তী দরিদ্র ও কর্মসংস্থানহীন এলাকাগুলোতে দালালচক্র সহজেই সক্রিয় হয়ে ওঠে। তাদের মতে—স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, সচেতনতা বৃদ্ধি এবং মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ছাড়া এই ঝুঁকিপূর্ণ প্রবণতা বন্ধ করা সম্ভব নয়।

বাইশারীর মতো সীমান্তজনপদে একদিকে দারিদ্র্য ও বেকারত্ব, অন্যদিকে দালালদের মিথ্যা স্বপ্ন—এই দুইয়ের চাপে ঝুঁকিপূর্ণ সাগরযাত্রা যেন ‘বিকল্প পথ’ হয়ে উঠছে। কিন্তু সেই পথ অনেকের জন্যই হয়ে উঠছে মৃত্যু, নিখোঁজ কিংবা নির্যাতনের অন্ধকার গহ্বর। এখন প্রশ্ন- এই প্রবণতা ঠেকাতে কার্যকর পদক্ষেপ কবে?

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...