বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পটিয়া মনসাঁ তরুণ সংঘের শুভ সুচনা

আন্তঃ থানা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

এস এম স্পোর্টস ইভেন্টস আয়োজিত চট্টগ্রাম আন্তঃ থানা টেপ টেনিস ক্রিকেট টুর্ণামেন্ট আজ সোমবার সকালে ফতেয়াবাদ স্কুল মাঠে শুরু হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল ফোরকান। উদ্বোধনী দিনে শুভ সুচনা করেছেন পটিয়া মনসাঁ তরুণ সংঘ।

এস.এম ইভেন্টেস প্রতিনিধি মোহাম্মদ আইয়ুব খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী সরকারি কলেজের বিভাগীয় প্রধান আহসান লিটন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারিরীক শিক্ষা বিভাগের উপ পরিচালক মোহাম্মদ শোয়াইব, ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য বিপ্লব দে পার্থ।

এছাড়া উপস্থিত ছিরেন সিরাজুল ইসলাম রাশেদ, মোহাম্মদ জামাল চৌধুরী, জহুরুল আলম জহুর, আবুল মনসুর, কাজী মোহাম্মদ মহসিন, ফিফা রেফারি জি এম চৌধুরী নয়ন, মোহাম্মদ নঈম উদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, সরওয়ার জাহান পুতুল, নুরুল আলম, ফুটবল কোচ মোহাম্মদ সেলিম, ওহিদুল আলম টিটু, শাহনেওয়াজ জাহান মুন্না, এস এম ইসফাক, জাওরানুল ইসলাম জুয়েল, এস এম ইরফান, মোহাম্মদ বাবর আলী, শাহাদাত হোসেন আলভি, কামাল জিয়া, মোহাম্মদ আলিফ সহ উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকতারা ।

উদ্বোধনী দিনের দুই ম্যাচে জয় পেয়েছে পটিয়া মনসাঁ তরুণ সংঘ । তারা সকালে ৫ উইকেটে চান্দগাঁও থানা দলকে ও দুপুরে সাত উইকেটে ফটিকছড়ি মন্ত্রী পরিষদকে পরাজিত করে। টুর্নামেন্টে মোট ২৬ টি থানা দল অংশগ্রহণ করছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...